সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৫%বাতাস ২ কিমি/ঘ

ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াচ্ছেন কৃষক

নওগাঁ জেলায় এ বছর শিম, লাউ, পটল, বেগুন, বরবটিসহ বেশ কয়েক প্রজাতির আগামজাতের সবজি চাষ হয়েছে। ভালো আবহাওয়া থাকায় ফলনও হয়েছে বেশি।কৃষকরা বলছেন, গত বছরের করোনার ক্ষতি পুষিয়ে নিত

নওগাঁ জেলায় এ বছর শিম, লাউ, পটল, বেগুন, বরবটিসহ বেশ কয়েক প্রজাতির আগামজাতের সবজি চাষ হয়েছে। ভালো আবহাওয়া থাকায় ফলনও হয়েছে বেশি।কৃষকরা বলছেন, গত বছরের করোনার ক্ষতি পুষিয়ে নিতে আগামজাতের সবজি চাষে ঝুঁকেছেন তারা।

নওগাঁর কীর্তিপুর এলাকার কৃষক আমজাদ হোসেন বাংলানিউজকে বলেন, আগের বছরের তুলনায় এবার পোকার আক্রমণ কম ছিল। বৃষ্টি ছিল না। ফলে এ বছর মাঠে সবজির ফলন হয়েছে বেশি। উৎপাদিত সবজির মধ্যে শিমের দামই বেশি পাওয়া যাচ্ছে। শুরুর দিকে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ১৬০ টাকা পর্যন্ত, পটল বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকায়।

কৃষক ফাতেমা আক্তার বলেন, আগের বছর করোনা ও বন্যার কারণে সবজির দাম পাওয়া যায়নি। বিশেষ করে যানবাহন না চলায় বাজারে সবজি বিক্রি করা যায়নি। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এ বছর সবজির চাষ বেড়েছে। কীটনাশকের দামও বেড়েছে। সরকার চাইলে কীটনাশকের দাম কমানোর বিষয়ে ব্যবস্থা নিতে পারে। তিনি সবজি বিক্রি করে লাভ হচ্ছে বলে জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল ওয়াদুদ বলেন, এ বছর জেলায় মোট এক হাজার ৫৮০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৪৩৫ হেক্টর জমিতেই চাষ হয়েছে তিন প্রজাতির শিম। এসব শিম নওগাঁর পাশাপাশি অন্য জেলাগুলোতে বিক্রি হচ্ছে। সবজির ভালো ফলন নিশ্চিতে মাঠকর্মীরা কৃষকদের পরামর্শ দিচ্ছেন বলে জানান শামছুল ওয়াদুদ।

বাংলা নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বিষখালীর ভাঙনে নদীতে ঝালকাঠির পৌনে তিন কোটি টাকার সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে ফসলি জমি

ঝালকাঠি সদরের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় অংশ বিষখালী নদীতে বিলীন হয়েছে; বাকিটুকুও ঝুঁকিতে। নদীতীরের বসতভিটা ও ফসলি জমি নিয়ে আতঙ্কে আছেন বাসিন্দারা।

বার্তা২৪১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ভারতে আগাছায় ফসলের ক্ষতি এক দশকে ২৫% থেকে নেমে ১৩.৪৩%: আইসিএআরের গবেষণা

২০১৪-২০২৪ সালের ১,৬২২টি মাঠ পরীক্ষার ভিত্তিতে আইসিএআরের আগাছা গবেষণা অধিদপ্তর বলছে, আগাছায় গড় ফলন ক্ষতি এখন ১৩.৪৩ শতাংশ, যা ২০১৮ সালের হিসাবে ছিল প্রায় ২৫ শতাংশ। উন্নত আগাছা দমন পদ্ধতিই এর কারণ।

আইসিএআর১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)