সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

সরিষা চাষ লাভজনক হওয়ায় আগ্রহী কৃষকরা

চলতি রবি মৌসুমে রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে মাদারীপুর জেলায়। মৌসুমি সরিষা চাষ লাভজনক হওয়ায় আবাদে মনোযোগ দিয়েছে জেলার শিবচর উপজেলার কৃষকরা। এছাড়াও কয়েকদিন আগে ঘূর্ণিঝড় ব

চলতি রবি মৌসুমে রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে মাদারীপুর জেলায়। মৌসুমি সরিষা চাষ লাভজনক হওয়ায় আবাদে মনোযোগ দিয়েছে জেলার শিবচর উপজেলার কৃষকরা। এছাড়াও কয়েকদিন আগে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত চাষিরা কম পুঁজিতে বেশি ফলন পাওয়ার আশায় সরিষা চাষ করেছেন।

জেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর জেলায় ১৪ হাজার ৫৯৫ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর চাষ হয়েছে ১৩ হাজার ২৮০ হেক্টর জমিতে। জেলার কৃষকরা স্থানীয় জাতের পাশাপাশি বারি সরিষা-৪, ৯, ১৪ ও ১৫, বিনা-৪ ও ১১, টরি-৭, এসএম-৭৫ সরিষার আবাদ করে লাভের মুখ দেখছেন।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে চাষ করা হয়েছে বিভিন্ন জাতের সরিষা। শিবচর উপজেলার উল্লেখযোগ্য বাঁশকান্দি, ভান্ডারীকান্দি, বহেরাতলা, উমেদপুর, ভদ্রাসন, পাচ্চর, বন্দরখোলা, কুতুবপুর, কাদিরপুর, দ্বিতীয়খণ্ড ইউনিয়নসহ কালকিনি উপজেলার চর কয়ারিয়া, বাঁশগাড়ী ও সাহেবরামপুর এলাকায় সরিষা চাষ করা হয়েছে। ফসলের মাঠের শোভাও বাড়িয়ে তুলেছে সরিষা ক্ষেত। মাঠের চারিদিক যেন হলুদে হলুদে পরিপূর্ণ। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।

শিবচর উপজেলার কৃষক রতন মাদবর বলেন, ‘কয়েকদিন আগের ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষতি পুষিয়ে নিতে ৪ বিঘা জমিতে আগাম জাতের সরিষার চাষ করেছি। গত কয়েক বছর ধরেই ধান চাষে তেমন লাভ হয় না। আর এ কারণেই প্রতি বছরই লোকসান গুনতে হচ্ছে। তাই বিকল্প ফসল হিসেবে অন্য ফসলের পাশাপাশি সরিষা চাষের প্রতি আগ্রহী হয়েছি।’

একই উপজেলার বহেরাতলা গ্রামের কৃষক আজম শিকদার বলেন, ‘চলতি মৌসুমে সার, বীজ, কীটনাশক সরবরাহের পাশাপাশি প্রায় দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। সরিষার ফলন ভালো হয়েছে। ফুলও এসেছে। এখন ভালো ফলন আশা করছি। এরপর সরিষা তুলে নিয়ে ওই জমিতে বোরো ধান লাগাবো।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক জিএমএ গফুর জানান, চলতি মৌসুমে জেলায় রেকর্ড পরিমাণ জমিতে সরিষার চাষ করা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার আবাদ থেকে কৃষকরা বাড়তি মুনাফা আয় করতে পারবেন। এছাড়া চলতি বছর বিঘাপ্রতি সরিষার পরিমাণ ধরা হয়েছে সাড়ে ৫ থেকে ৬ মণ।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)