সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস ৫ কিমি/ঘ

সাতক্ষীরায় কার্বাইড মেশানো ৮ হাজার কেজি আম ধ্বংস

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির আট হাজার কেজি আম জব্দ করেছেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো এসব আম ঢাকায় পাঠানো হচ্ছিল।

সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির আট হাজার কেজি আম জব্দ করেছেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রাসায়নিক দ্রব্য (কার্বাইড) মেশানো এসব আম ঢাকায় পাঠানো হচ্ছিল।

রোববার (১৬ এপ্রিল) রাত ১১টা থেকে ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টার অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব। শহরের বাঁকাল এলাকায় অভিযানে জব্দ করা আম বুলডোজার মেশিনের চাকায় পিষে বিনষ্ট করা হয়।

জানা গেছে, রোববার রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জিরেন গাছা থেকে দুই ট্রাক অপরিপক্ব আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল জয়েন্ট ট্রান্সপোর্ট নামে একটি প্রতিষ্ঠান। পরে সাতক্ষীরা শহরের বাঁকাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে আমগুলো জব্দ করে র‌্যাব।

এসময় জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বুলডোজার মেশিনের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করেন। অভিযানে সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন এবং র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন বলেন, অপরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য (কার্বাইড) ব্যবহার করা হয়েছে, যেটা মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর।

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব বলেন, কালিগঞ্জ উপজেলার জিরেন গাছা থেকে ট্রাকভর্তি অপরিপক্ব আম ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাই। পরে শহরের বাঁকাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই ট্রাক থেকে আট হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক দ্রব্য মিশিয়ে আম পাকিয়ে বিক্রি করেছেন। এসব অপরিপক্ব আম ঢাকায় পাঠাচ্ছেন তারা। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ব। রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাতক্ষীরায় নিরাপদ আম বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের দিন নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কার্বাইড ও কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়েছে।

আহসানুর রহমান রাজীব/এমআরআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

কৃত্রিম পরাগায়নে নতুন পেঁপে: হুগলির কৃষ্ণচন্দ্র হালদারের বছরে ৭৫ হাজার কেজি

পশ্চিমবঙ্গের হুগলিতে স্থানীয় পেঁপের সঙ্গে রেড লেডি ৭৮৬ সংকরায়ণ করে ১,৮৭৫ গাছে বছরে ৭৫,০০০ কেজি পেঁপে ও প্রায় সাড়ে ২২ লাখ টাকা আয়ের কথা জানিয়েছেন এই কৃষক।

সংবাদ প্রতিদিন৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

মিরসরাইয়ে মাচায় অসময়ের তরমুজ, ২০০ শতকে ১০ লাখ টাকা লাভের আশা

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছরায় সাত কৃষক প্রায় ২০০ শতকে মালচিং ও চার জাতের অসময়ের তরমুজ করেছেন; ৬০ থেকে ৭০ দিনে ফলন পেয়ে কেজিতে ৭০ থেকে ১১০ টাকা দর পাচ্ছেন।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

অরুণাচলের জিরো থেকে পরীক্ষামূলকভাবে ১.৫ টন কিউই গেল দুবাইয়ে

আল কুসাইসের লুলু হাইপারমার্কেটে প্রদর্শিত হয়েছে এই ফল; বিদেশি ক্রেতার সাড়া যাচাই করাই উদ্দেশ্য।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)