সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

রামপুরার বাসিন্দা মতিন আকন্দের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। পুষ্টি চাহিদা মেটাতে তিনি খাদ্যতালিকায় প্রতিদিন ডিম রাখেন। কিন্তু বাজারে গিয়ে ডিমের দাম বেশি দেখে আগের তুলনায় কম কিনছেন। তার মতো অন্যরাও প্রয়োজন হলেও কমিয়ে দিয়েছেন কেনা।

রামপুরার বাসিন্দা মতিন আকন্দের পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। পুষ্টি চাহিদা মেটাতে তিনি খাদ্যতালিকায় প্রতিদিন ডিম রাখেন। কিন্তু বাজারে গিয়ে ডিমের দাম বেশি দেখে আগের তুলনায় কম কিনছেন। তার মতো অন্যরাও প্রয়োজন হলেও কমিয়ে দিয়েছেন কেনা।

বাজারে গত দুই সপ্তাহ আগে এক ডজন ডিমের দাম ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। আর এখন সেই ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সপ্তাহের ব্যবধানে এ মূল্যবৃদ্ধি ভোগান্তিতে ফেলেছে নিম্নআয়ের মানুষদের। এছাড়া বাজারে বেশিরভাগ সবজির দামই ৮০ টাকার ওপরে।

শুক্রবার (১৪ আগস্ট) দামের এমন ঊর্ধ্বগতির চিত্র দেখা গেছে রাজধানীর মৌচাক, মালিবাগ, রামপুরা ও কারওয়ানবাজারে।

তবে দাম বাড়ার পেছনে বিক্রেতারা দায় চাপাচ্ছেন পাইকারদের ওপর। রামপুরা বাজারের ডিম বিক্রেতা সজল মল্লিক বলেন, আমরা প্রতি ডজনে ২-৬ টাকা লাভ করি। পাইকারিতে এখন চড়া দাম। বন্যা ও বিদ্যুৎ সংকটে অনেক মুরগি মারা যাচ্ছে। এ কারণে দাম ও বাড়তি।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব এম সাফির রহমান বলেন, এই পণ্যটার দাম বাজারের চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। বন্যায় দেশের অনেক খামারি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে দামে।

বাজারে কাঁচা মরিচের ঝাঁজ কিছুটা কমেছে। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা দরে, যা আগের সপ্তাহে বিক্রি হয়েছে ৩৬০ থেকে ৩৮০ টাকায়। ৮০ টাকার নিচে নেই বেশিরভাগ সবজি। প্রতিকেজি বেগুন ১০০-১২০ টাকায়, গাজর ১২০, ঢ্যাঁড়স ৫০, করলা ৮০-১০০, ঝিঙা ৮০ লাউ ৮০, পটল ৬০, চাল কুমড়া ৫০, মিষ্টি কুমড়া ৫০, কচুরমুখি ৭০ এবং কাঁকরোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, মসলার বাজার অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা, আলু ৩০, রসুন ১৫০ ও আদা ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতিকেজি ব্রয়লার ১৯০, সোনালি ৩২০-৩৩০, হাইব্রিড ২৯০-৩০০ এবং লেয়ার বিক্রি হচ্ছে কেজি প্রতি ৩৪০ টাকায়। এ ছাড়া গরুর মাংস ৮৫০ এবং খাসির মাংস বিক্রি হচ্ছে ১৩০০ টাকায়।

চালের দামও অপরিবর্তিত রয়েছে। প্রতিকেজি মোটা চাল ৫২-৫৫ টাকা, বিআর-২৮ ৬০ টাকা, মিনিকেট ৭৮ টাকা ও কাটারি নাজির ৮৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ওজন কমানোর ওষুধে বদলাচ্ছে মার্কিন বাজার, চাহিদা বাড়ছে মুরগি আর অল্প পরিমাণ ভালো গরুর মাংসে

কোব্যাংকের অর্থনীতিবিদ ব্রায়ান আর্নেস্ট বলছেন, যুক্তরাষ্ট্রের প্রতি চার পরিবারের একটিতে জিএলপি-১ ওষুধ সেবনকারী আছেন; তাঁরা আমিষবহুল মুরগি আর ছোট পরিমাণের ভালো মানের গরুর মাংস বেশি কিনছেন।

মিশিগান এজি টুডে৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

বন্যার আগেই সহায়তা: দক্ষিণ সুদানে এফএও ও ডব্লিউএফপিকে ২১ লাখ পাউন্ড দিল যুক্তরাজ্য

এল নিনোর সম্ভাব্য বন্যা ও খরার আগে জঙ্গলেই, ইউনিটি ও আপার নাইলে আগাম সতর্কতা, নগদ সহায়তা, জীবিকা সুরক্ষা ও ত্রাণসামগ্রী মজুতে এই অর্থ খরচ হবে ২০২৭ সালের মার্চ পর্যন্ত।

ডব্লিউএফপি৩১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

যুক্তরাষ্ট্রের ৫০০-র বেশি কাউন্টিতে বড় পশুর চিকিৎসকের সংকট

মন্টানায় এক তথ্যচিত্রের প্রদর্শনীতে পশুচিকিৎসকেরা বলেছেন, শিক্ষাঋণ, চেম্বার খোলার খরচ আর দিনরাত জরুরি ডাকের চাপে নতুন চিকিৎসকেরা গ্রামে যেতে চান না; একজন বাড়তি চিকিৎসকেই বদলেছে একটি ক্লিনিকের চিত্র।

নর্দার্ন এজি নেটওয়ার্ক৩১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)