সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

বাজারে শীতের আগাম সবজি, কমছে দাম

উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলায় কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। আর এই আগাম শীতে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, শিম, টমেটোসহ নানান শীতকালীন শাকসবজি। এতে শুরুর দিকে দাম চড়া থাকলেও সপ্তাহের ব্যবধানে এসব সবজির দাম এখন কমতে শুরু করেছে। ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকরাও।

শাকসবজি

উত্তরাঞ্চলের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলায় কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনি বার্তা। আর এই আগাম শীতে স্থানীয় বাজারে আসতে শুরু করেছে ফুলকপি, শিম, টমেটোসহ নানান শীতকালীন শাকসবজি। এতে শুরুর দিকে দাম চড়া থাকলেও সপ্তাহের ব্যবধানে এসব সবজির দাম এখন কমতে শুরু করেছে। ন্যায্য মূল্য পেয়ে খুশি কৃষকরাও।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় এলাকার পৌর পাইকারি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

এদিন বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতিকেজি ফুলকপি ৮০ টাকা থেকে ১০০ টাকা, সিম ১০০ টাকা থেকে ১১০ টাকা, টমেটো ১০০ টাকা থেকে ১১০ টাকা, মূলা ২৫ টাকা থেকে ৩০ টাকা, পালং শাক ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং লাল শাক ৩০ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

তবে এক সপ্তাহ আগে মানভেদে প্রতি কেজি ফুলকপি ১৩০ টাকা থেকে ১৪০ টাকা, সিম ২০০ টাকা থেকে ২৫০ টাকা, টমেটো ১১০ টাকা থেকে ১২০ টাকা, মূলা ৩৫ টাকা থেকে ৪০ টাকা, পালং শাক ১০০ টাকা থেকে ১১০ টাকা এবং লাল শাক ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল এই বাজারে।

সদর উপজেলার বাচারী গ্রাম থেকে এই বাজারে ফুলকপি বিক্রি করতে এসেছিলেন কৃষক জয়নাল হোসেন। দাম নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এই কৃষক বলেন, ভালো দাম পাওয়ার আশায় প্রতি বছর শীতের আগেই আগাম শীতকালীন শাকসবজির আবাদ করি। এবারেও ২ বিঘা জমিতে ফুলকপি চাষ করেছিলাম। আবাদে খরচ হয়েছে সর্বোচ্চ ৭০ হাজার টাকা। ইতোমধ্যে ১ বিঘার কিছুটা কম পরিমাণ জমি থেকে প্রায় ৮০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছি।

তিনি বলছেন, ৫ দিন আগেও এই ফুলকপি ১৩০ টাকা কেজি দরে বিক্রি করেছি। তবে এখন ৭৫ টাকা দরে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হচ্ছে। তবে এতেও আমি সন্তুষ্ট। গত বছর এই সময়ে বাজারে আকস্মিক ফুলকপির সরবরাহ অনেক বেড়ে যাওয়ায় আমরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হয়েছিলাম। সেই দিক বিবেচনায় এবার ভালো লাভ হচ্ছে।

পাইকারি সিম ব্যবসায়ী হোসেন লিটন হোসেন বলেন, অন্যান্য শাকসবজির দাম খুব বেশি না কমলেও কয়েকদিন ধরে বাজারে সিমের সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে। সে অনুযায়ী চাহিদা কম। এক সপ্তাহ আগে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া সিম বর্তমানে ১১০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। কৃষকের মাঠ থেকে প্রতি কেজি সিম ৯০ টাকা কেজি দরে আমরা সংগ্রহ করছি।

মূলা ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, এবার শীতকালীন আগাম শাকসবজির মধ্যে নওগাঁয় মূলার আবাদ কম হয়েছে। তাই পার্শ্ববর্তী বগুড়া জেলার মহাস্থান থেকে মূলা সংগ্রহ করতে হচ্ছে। ২০ টাকা কেজি দরে কেনার পর এসব মূলা বর্তমানে ২৫ টাকা কেজি দরে বিক্রি করছি। সরবরাহ বাড়তে থাকায় আগামীতে আরো দাম কমার সম্ভাবনা রয়েছে।

শহরের পার নওগাঁ মহল্লা থেকে পাইকারি বাজারে আসা ক্রেতা নীরব সর্দার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা কম দামে শাকসবজি কিনতে এখানে আসতে হয়। শীতকালীন আগাম শাকসবজির বর্তমান বাজার দর মোটামুটি হাতের নাগালেই আছে। তবে কয়েকটি দোকানে কৃষকদের থেকে ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি দামে সবজি বিক্রি করতে দেখলাম ব্যবসায়ীদের। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এদিকে নজরদারি বাড়ানো উচিত।

আরমান হোসেন রুমন/কেএইচকে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()