সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

ড্রাগন চাষে ভাগ্য বদল

‘জীবনে শখ ছিল ব্যতিক্রম কিছু করার। পড়ালেখা শেষ করে যখন বেসরকারি একটা চাকরিতে যোগদান করি তখন থেকেই চিন্তা নতুন কিছু করতে হবে। যা দেখে অন্য মানুষ অনুপ্রাণিত হবে।’ এভাবেই নিজের স্বপ্

‘জীবনে শখ ছিল ব্যতিক্রম কিছু করার। পড়ালেখা শেষ করে যখন বেসরকারি একটা চাকরিতে যোগদান করি তখন থেকেই চিন্তা নতুন কিছু করতে হবে। যা দেখে অন্য মানুষ অনুপ্রাণিত হবে।’ এভাবেই নিজের স্বপ্নের কথাগুলো বলছিলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আশরাফ হোসেন স্বপন।

স্বপন জানান, মাত্র সাড়ে ৩ বিঘা জমিতে ২০১৪-১৫ সালে ড্রাগন ফলের চারা রোপণ করেন। জমি থেকেই ঢাকার ব্যবসায়ীরা তার কাছ থেকে প্রতি কেজি ড্রাগন ফল ৩৫০-৪০০ টাকা দরে ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এ বছর ২২ লাখ টাকার ড্রাগন ফল বিক্রির লক্ষ্য রয়েছে তার।

সরেজমিনে দেখা যায়, প্রতি বিঘা জমিতে এক হাজার চারা হিসেবে সাড়ে ৩ হাজার ড্রাগন ফলের চারা রোপণ করছেন স্বপন। চারাগুলো তিনি ময়মনসিংহ থেকে ১২০ টাকা দরে ক্রয় করেন। এ বছর থেকে ড্রাগন গাছে ফুল ফল আসতে শুরু করেছে। একটি ড্রাগন গাছে ২৫-৩০টি ফল এসেছে। তিনটিতে এক কেজি। তার জমিতে তিনি রাসায়নিক সার ব্যবহার করেন না। জৈব সার ব্যবহার করে ড্রাগন চাষ করছেন। একটি চারা ৫০-৫৬ টাকা দরে বিক্রি করছেন। ফুল আসার ৪৫ দিনের মাথায় ড্রাগন ফল তোলা যায়। সাড়ে তিন বিঘা জমিতে গত ২ বছরে তার এই ড্রাগন ফল বাগানের পেছনে ৮-১০ লাখ টাকা খরচ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা শাহ মোঃ আকরামুল হক জানান, ড্রাগন ফলে ক্যালোরি খুব কম থাকায় এ ফল ডায়াবেটিস ও হৃদরোগীদের জন্য ভালো। এতে প্রচুর পরিমানে ভিটামিন সি ও আয়রন রয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ এলাকার মাটি ড্রাগন ফলের জন্য বেশ উপযোগী। সফল চাষি স্বপনকে কৃষি অফিস থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। সাধারণত মধ্য আমেরিকায় এ ফল বেশি পাওয়া যায়। যেহেতু স্বপন সফল হয়েছে সেহেতু অন্যরাও তাকে দেখে এগিয়ে আসতে পারে। জেলা কৃষি অফিস সকলের পাশে আছে।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)