সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

অভিযোগ জানাতে ডিএসসিসির ফোন নম্বর চালু

কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণ এবং ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনের শীতলক্ষ্যা হলে এই নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।

লাইভস্টক

কোরবানির পশুর হাট ও বর্জ্য অপসারণ এবং ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। নগর ভবনের শীতলক্ষ্যা হলে এই নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে শুক্রবার (১৪ জুন) থেকে ডিএসসিসি এলাকার ১০টি অস্থায়ী পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি শুরু হয়। এছাড়া ঈদের দিন দুপুর ২টা থেকে ঈদের পরবর্তী দিন পর্যন্ত ওয়ার্ডভিত্তিক কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয় এবং এলাকার বাসিন্দাদের তথ্য ও অভিযোগ জানতে কাজ করবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ।

কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ করা না হলে দক্ষিণ সিটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে ফোন করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি ইজারাকৃত ১০টি অস্থায়ী কোরবানির পশুর হাটের আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং চামড়া ব্যবসায়ীদের যত্রতত্র অস্থায়ী বিক্রয় কার্যক্রম বন্ধে করপোরেশনের ৬ জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োজিত করে দপ্তর আদেশ জারি করা হয়েছে।

ভিন্ন আরেক দপ্তর আদেশে কোরবানির পশুর হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন তদারকির লক্ষ্যে ১০টি দল গঠন করা হয়। এই দলগুলো দক্ষিণ সিটির ১০ অঞ্চলে দায়িত্ব পালন করবে।

করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত ভিন্ন ভিন্ন এসব দপ্তর আদেশ জারি করা হয়।

আইএইচআর/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()