সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

গাছ লাগাতে ২০ কোটি টাকা বরাদ্দ ডিএনসিসির

সবুজায়ন ও তাপমাত্রা সহনীয় পর্যায় রাখতে ২০২৩-২৪ অর্থবছরে বৃক্ষরোপণে ২০ কোটি টাকা বরাদ্দ রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া বনায়ন ও পরিচর্যার জন্য আরও ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পরিবেশ

সবুজায়ন ও তাপমাত্রা সহনীয় পর্যায় রাখতে ২০২৩-২৪ অর্থবছরে বৃক্ষরোপণে ২০ কোটি টাকা বরাদ্দ রেখেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ ছাড়া বনায়ন ও পরিচর্যার জন্য আরও ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে গুলশান-২ এ নগর ভবনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, 'সবুজে বাস বারো মাস' স্লোগানে পরিকল্পিত বৃক্ষরোপণের মধ্য দিয়ে ঢাকাকে সবুজ শ্যামল নয়নাভিরাম শহরে পরিণত করার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাজেটে বৃক্ষরোপণের জন্য ২০ কোটি টাকা এবং বনায়ন ও পরিচর্যার জন্য ২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ডিএনসিসি মেয়র বলেন, ক্লিনিং, গ্রিনিং শুরু ও ফিডিং এই তিনটিকে বিবেচনায় নিয়ে আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানো হবে। ডিএনসিসি এলাকার সব সড়ক বিভাজকে ও ফুটপাতকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে গাছ লাগানো হবে।

মেয়র বলেন, কোনো জায়গা খালি রাখতে চাই না। ফুটপাতে ছাতিম, বকুল, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, সোনালুসহ বিভিন্ন গাছ লাগানো হবে। আর আমাদের খালের পাশে বিভিন্ন ধরনের ফলজ গাছ, আম, জাম, কাঁঠাল ও ঔষধি গাছ লাগাবো। আমরা বন বিভাগের সঙ্গে আলাপ আলোচনা করে রসকাউ লাগাচ্ছি। রসকাউ ফলটা পাখিদের জন্য খুবই প্রিয়। ব্যাপকহারে বৃক্ষরোপণ শহরের তাপমাত্রা কমিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধি করবে বলে মন্তব্য করেন তিনি।

এমএমএ/এসএনআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()