সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৭ নভেম্বর ২০২৬
ঢাকা১৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৬ কিমি/ঘ

বয়স অনুযায়ী কতটুকু দুধ পান করবেন, জানুন উপকারিতা

ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের নির্দেশিকা ধরে বয়সভেদে দিনে কতটা দুধ বা দই খাওয়া যায়, আর দুধের ক্যালসিয়াম, প্রোটিন ও ভিটামিন বি১২ শরীরে কী কাজ করে।

দুধকে বলা হয় পুষ্টির ভাণ্ডার। রয়েছে দুধে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি১২-সহ একাধিক প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ছোটবেলা থেকেই হাড় ও দাঁত মজবুত করতে দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। শুধু শিশুদের নয়, প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে বয়স্কদের শরীরেও দুধের পুষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তবে প্রত্যেক বয়সে দুধের চাহিদা এক নয়। কেউ বেশি দুধ পান করলে উপকার পাবেন, আবার কারো ক্ষেত্রে অতিরিক্ত দুধ খেলে দেখা দিতে পারে হজমের সমস্যা। তাই প্রতিদিন দুধ পান করার অভ্যাস গড়ে তোলার আগে জেনে নেওয়া জরুরি, বয়স অনুযায়ী কতটা দুধ খাওয়া উচিত এবং এর কী কী উপকার রয়েছে।

প্রতিদিন দুধ পান করার উপকারিতা

দুধ ক্যালসিয়ামের অন্যতম ভালো উৎস। নিয়মিত দুধ পান করলে হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। দুধে থাকা ক্যালসিয়াম হাড়ের গঠন মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে শিশুদের বেড়ে ওঠার সময় এবং বয়স্কদের হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়।

দুধের মধ্যে থাকা প্রোটিন পেশির গঠন ও রক্ষণাবেক্ষণে সাহায্য করে। শরীরের কোষ মেরামত এবং বিভিন্ন শারীরিক কার্যকলাপ ঠিক রাখতে প্রোটিনের ভূমিকা রয়েছে। পাশাপাশি দুধে উপস্থিত ভিটামিন বি১২ স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা ও রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। ফসফরাসও হাড় ও দাঁতের স্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।শিশুদের শারীরিক বিকাশের সময় দুধের পুষ্টি বিশেষভাবে প্রয়োজনীয়। অন্যদিকে বয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ক্যালসিয়াম ও প্রোটিন গ্রহণ পেশি এবং হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।

তবে শুধু দুধ পান করলেই শরীরের সমস্ত পুষ্টির চাহিদা পূরণ হয় না। সুষম খাদ্যাভ্যাসের পাশাপাশি দুধ খাওয়া জরুরি।

বয়স অনুযায়ী কতটা দুধ পান করবেন?

বয়স, শারীরিক চাহিদা ও খাদ্যাভ্যাস অনুযায়ী দুধ বা দুগ্ধজাত খাবারের পরিমাণ আলাদা হতে পারে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশনের নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন বয়সে দৈনিক দুধ বা দই খাওয়ার পরিমাণ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।

এক থেকে তিন বছর বয়সী শিশুদের প্রতিদিন প্রায় ৩৫০ মিলিলিটার দুধ বা দই খাওয়ার পরামর্শ দেওয়া হয়। চার থেকে ছয় বছর বয়সীদের ক্ষেত্রেও প্রায় ৩৫০ মিলিলিটার এবং সাত থেকে নয় বছর বয়সীদের জন্য প্রায় ৪০০ মিলিলিটার দুধ বা দই উপকারী হতে পারে।

দশ থেকে ১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের দৈনিক প্রায় ৪০০ মিলিলিটার দুধ বা দই খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই বয়সে শরীরের বৃদ্ধি, হাড়ের গঠন এবং পেশির বিকাশের জন্য পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন হয়।

প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীদের ক্ষেত্রে দৈনিক প্রায় ৩০০ মিলিলিটার দুধ বা দই খাদ্যতালিকায় রাখা যেতে পারে। ৬০ বছরের বেশি বয়সীদের জন্য প্রায় ৪০০ মিলিলিটার দুধ বা দই খাওয়ার পরামর্শ দেওয়া হয়। গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের পুষ্টির চাহিদা তুলনামূলক বেশি হওয়ায় তাদের খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাত খাবারের পরিমাণ ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা উচিত।

এক বছরের কম বয়সী শিশুকে দুধ পান করাবেন?

সদ্যোজাত এবং এক বছরের কম বয়সী শিশুদের প্রধান খাবার মাতৃদুগ্ধ। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনফ্যান্ট ফর্মুলা দেওয়া যেতে পারে। এই বয়সে সাধারণ গরুর দুধ বা মহিষের দুধকে প্রধান পানীয় হিসেবে দেওয়া উচিত নয়। এক বছর বয়সের পর ধীরে ধীরে শিশুর খাদ্যতালিকায় অন্যান্য খাবারের সঙ্গে উপযুক্ত দুধ যুক্ত করা যেতে পারে।

দুধ খেলেই গ্যাস বা অম্বল হয়?

অনেকের দুধ পান করার পর পেট ফাঁপা, গ্যাস, পেটে ব্যথা কিংবা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়। ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে দুধের ল্যাকটোজ হজম করতে অসুবিধা হয়। আবার কারও দুধের প্রোটিনে অ্যালার্জিও থাকতে পারে। এই দুই সমস্যা এক নয়।

দুধ খেলে নিয়মিত অস্বস্তি হলে জোর করে দুধ পান করা উচিত নয়। প্রয়োজনে ল্যাকটোজ-মুক্ত দুধ কিংবা ক্যালসিয়ামসমৃদ্ধ বিকল্প খাবার বেছে নেওয়া যেতে পারে। সমস্যা গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

দুধ পুষ্টিকর হলেও সবার জন্য একই পরিমাণ উপযুক্ত নয়। বয়স, শারীরিক অবস্থা এবং হজমের ক্ষমতা অনুযায়ী দুধের পরিমাণ নির্ধারণ করাই স্বাস্থ্যকর অভ্যাস।

তথ্যসূত্র: হেলথলাইন, টাইমস অব ইন্ডিয়া এসএকেওয়াই

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

স্বাস্থ্য

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

ডিসেম্বরে ২০০ শয্যা নিয়ে চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল

রংপুরের ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতালটি ২০০ শয্যায় উন্নীত হয়ে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হওয়ার কথা; খুলনা, বরিশাল, রাজশাহী ও কুমিল্লায়ও একটি করে ২০০ শয্যার শিশু হাসপাতাল চালু হবে।

ইত্তেফাক২৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
২০২৫ সালে নতুন শনাক্ত এইচআইভি রোগীর প্রায় ১৭ শতাংশ শিক্ষার্থীস্বাস্থ্য

২০২৫ সালে নতুন শনাক্ত এইচআইভি রোগীর প্রায় ১৭ শতাংশ শিক্ষার্থী

স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি নিয়ন্ত্রণ বিভাগের তথ্যে, ২০২৫ সালে শনাক্ত ১ হাজার ৮৯১ জনের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী; ২০২১ সালে এ হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ।

দৈনিক জনকণ্ঠ২৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ডায়াবেটিস থাকলে ডাবের পানি কতটা, কী বলছেন চিকিৎসকস্বাস্থ্য

ডায়াবেটিস থাকলে ডাবের পানি কতটা, কী বলছেন চিকিৎসক

ডা. শাহজাদা সেলিম লিখেছেন, ডাবের পানির গ্লাইসেমিক ইনডেক্স কম হলেও এতে শর্করা আছে; চিকিৎসকের পরামর্শে সপ্তাহে এক বা দুটি ছোট ডাবের পানি নিরাপদ, প্রতিদিন বা বেশি নয়।

প্রথম আলো২৭ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)