সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

রেল স্টেশনে চড়ুই পাখি দেখতে মানুষের ভিড়

দিনাজপুর রেলওয়ে স্টেশন। এখানে ২৪ ঘণ্টা মানুষের আনাগোনা লেগেই থাকে। মানুষের এই কোলাহল শুধু ট্রেনে ওঠার জন্য নয়। মানুষ ভিড় করে থাকে মূলত পাখি দেখার জন্য। স্টেশনের যে দিকেই তাকাবেন, সব গাছে চড়ুই পাখি কিচিরমিচির করছে। পাখিদের কিচিরমিচির আর উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় জমান।

পরিবেশ

দিনাজপুর রেলওয়ে স্টেশন। এখানে ২৪ ঘণ্টা মানুষের আনাগোনা লেগেই থাকে। মানুষের এই কোলাহল শুধু ট্রেনে ওঠার জন্য নয়। মানুষ ভিড় করে থাকে মূলত পাখি দেখার জন্য। স্টেশনের যে দিকেই তাকাবেন, সব গাছে চড়ুই পাখি কিচিরমিচির করছে। পাখিদের কিচিরমিচির আর উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় জমান।

দিনাজপুর রেল স্টেশনে প্রবেশ করতেই চোখে পড়বে ডাউয়া, বকুল, আম ও আতাসহ বিভিন্ন প্রজাতির গাছ। বিকেল হলেই ঝাঁকে ঝাঁকে আসতে শুরু করে চড়ুই পাখি। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে স্টেশন এলাকা।

এ পাখি দেখার জন্য প্রতিদিন রেলের যাত্রীসহ শহরের মানুষ এসে ভিড় জমান। এখানে কেউ পাখি শিকার বা পাখিকে ঢিল ছুঁড়তে পারেন না। কেউ চেষ্টা করলেও স্টেশনের নিরাপত্তাকর্মী, দোকানদার, কুলি, হকাররা বাধা দেন। তাই গাছে গাছে ভরে থাকে চড়ুই পাখি।

রেলগেটের বন্ধু পত্রিকা এজেন্সির মালিক আমিনুল ইসলাম, সংবাদপত্র হকার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. রাজু ও বর্তমান যুগ্ম সম্পাদক মো. রুবেল ইসলাম জানান, কয়েক বছর ধরে স্টেশনের গাছগুলোতে চড়ুই পাখি আসছে। পাখিগুলো বিকেল হলেই আসে। ভোর হলে আহারের সন্ধানে চলে যায়।

পাখিগুলোর নিরাপত্তায় এগিয়ে এসেছে জিআরপি পুলিশ, রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ও দোকানদারসহ স্থানীয়রা। জিআরপি থানার ওসি মো. গোলজার হোসেন জানান, পাখিদের যাতে কেউ ক্ষতি করতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখছেন। বিকেল হলেই পাখির কিচিরমিচির শব্দ মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তাই স্থানীয়সহ আগতদেরও সহযোগিতা চান তিনি।

এমদাদুল হক মিলন/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

তিন নিওনিকোটিনয়েড কীটনাশক আকাশ থেকে ছিটানো নিষিদ্ধ করতে কৃষি মন্ত্রণালয়কে ১৮০ দিন দিল ব্রাজিলের আদালত

ইমিডাক্লোপ্রিড, ক্লোথিয়ানিডিন ও থায়ামেথক্সামের ইবামা পুনর্মূল্যায়ন বছরের পর বছর কার্যকর না হওয়ায় টিআরএফ৩ প্যানেল 'প্রশাসনিক নিষ্ক্রিয়তা' দেখেছে; ফিপ্রোনিলের পর্যালোচনা শেষ করতে ইবামার হাতে ৩৬০ দিন।

AgroPages২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

গারো পাহাড়ের সামাজিক বনায়নে ২৫ হাজার আকাশমণি উধাও, ২৫ অংশীদারের ৪০ লাখ টাকার ক্ষতি

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জের দাওধারা-কাটাবাড়ি মৌজায় ২০১৭-১৮ সালে সৃজিত বাগানের প্রায় সব গাছ কেটে নেওয়া হয়েছে; অংশীদারেরা বলছেন বন বিভাগ চাইলে ঠেকানো যেত, রেঞ্জ কর্মকর্তা অবগত নন বলছেন, আর বিভাগীয় বন কর্মকর্তা তদন্ত কমিটির কথা জানিয়েছেন।

কৃষি সময়২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

খরায় ৫ লাখ টন খড়ের ঘাটতি: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা, আগেভাগেই শীতের খড় খাওয়াতে বাধ্য খামারিরা

গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গারের নির্বাহী আদেশ ২১-এ ১ অক্টোবর থেকে খড় পরিবহনে অতিরিক্ত-প্রস্থ ছাড়, জরুরি তহবিল ও মূল্য-কারসাজি প্রতিরোধ চালু; এক্সটেনশনের হিসাবে অঙ্গরাজ্যে খড়ের ফলন ৩৫ শতাংশ কম।

Morning Ag Clips২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()