সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

ভেড়া-ছাগলের র‌্যাম্প শো-তে উৎসুক জনতার ভিড়

রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ প্রদর্শনী শুরু হয়েছে।

মৎস্য

রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) এ প্রদর্শনী শুরু হয়েছে।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল-ভেড়া, দুম্বা, ঘোড়া, কবুতর, খরগোশ, কুকুর, বিড়াল, হাঁস-মুরগি, পাখিসহ গৃহপালিত নানা ধরনের প্রাণীর দেখা মিলছে। এছাড়া প্রাণীখাদ্য, ওষুধসহ নানা প্রযুক্তি ও প্রাণীজ বিভিন্ন খাদ্যও প্রদর্শনীতে রাখা হয়েছে।

এছাড়াও দেশের সবচেয়ে সুন্দর ও বড় আকারের গরু-মহিষ, ছাগল-ভেড়ার র‌্যাম্প শো থাকছে দর্শনার্থীদের জন্য। প্রদর্শনী চত্বরে নানা রকম সুস্বাদু মাংস এবং দুগ্ধজাত পণ্য ও খাবারের আয়োজন করা হয়েছে।

প্রর্শনীতে গিয়ে দেখা যায়, উৎসুক মানুষের ভিড় আর খামারি ও চিকিৎসকদের পদচারণায় জমে উঠেছে আয়োজন। শনিবার সকালে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রদর্শনীর উদ্বোধন করেন।

আরও পড়ুন>> একসঙ্গে শত জাতের প্রাণী প্রদর্শনী

প্রর্শনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পশু আনা হয়েছে। প্রথম দিন খামারি, প্রযুক্তি উদ্ভাবক, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সারাদিনই বিভিন্ন স্টলে ব্যস্ত দেখা যায়। কর্মীরা সারাদিন দর্শনার্থীদের কৌতূহল মেটাতে ব্যস্ত ছিলেন।

দর্শনার্থীরা সবাই ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করছেন। এর মধ্যে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পোষা পশু-পাখির প্যাভিলিয়ন।

প্রদর্শনীতে অ্যাংড়ি বার্ড বিডি পেট শপের স্টলে আনা হয়েছে অ্যামাজন বনের দুটি 'গোল্ডেন কুনুর' পাখি। এই পাখি জোড়া নজর কেড়েছে সবার।

সেখানে কথা হয় শপের স্বত্বাধিকারী হাসান রাজের সঙ্গে। তিনি জাগো নিউজকে জানান, ১৪ লাখ টাকায় পাখির জোড়া কিনেছেন তিনি। আমদানিকারকের কাছ থেকে নিয়েছেন তিনি। এ পাখি জোড়া থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রির টার্গেট তার।

এত দামি পাখির বাচ্চার দাম কত, কারা এসব কেনেন- জানতে চাইলে তিনি বলেন, 'এক জোড়া বাচ্চার দাম তিন লাখ টাকার বেশি। এ পাখি দেখতে অত্যন্ত সুন্দর বলে অনেকেরই কেনার আগ্রহ জাগে। অনেক মানুষ আছেন যারা এগুলো সংগ্রহ করেন।'

হাসান রাজার স্টলে পাখি বিক্রি না হলেও পাশের স্টলে বিক্রি হচ্ছে তারকিউজেন পাখি। প্রতি জোড়া তারকিউজেন পাখির দাম চাওয়া হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা।

শুধু পাখি নয়, চাইলে এখান থেকে শখের মুরগিও সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা। প্রায় ১২ ধরনের আকর্ষণীয় মুরগির জাত নিয়ে বগুড়া থেকে এসেছেন 'শখের মুরগিওয়ালা' নামের প্রতিষ্ঠানের কর্ণধার সাজ্জাদুর ইসলাম। তার খামারে ১৪ জাতের কয়েকশ মুরগি রয়েছে। এগুলোর বাচ্চা বিক্রি হয়।

দাম কেমন জানতে চাইলে তিনি বলেন, 'ব্রাহামা জাতের এক জোড়া মুরগির বাচ্চার দাম পাঁচ হাজার টাকা। এর চেয়ে কম-বেশি দামেরও বিভিন্ন জাতের মুরগি রয়েছে।'

এদিকে গরুর স্টলে দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে ভুট্টি গরু। ছোট সাইজের নাদুসনুদুস গরুগুলোর গায়ে হাত না বুলিয়ে কেউ ফিরছেন না।

এই স্টলে কথা হয় ভুট্টি গরুর মালিক আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, 'এ গরুর মাংস খুব সুস্বাদু। মাঝারি সাইজের এক একটি ভুট্টি এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি হয়। মাংস হবে ১০০ কেজির বেশি।'

প্রদর্শনীতে সাদিক অ্যাগ্রোসহ অন্যান্য ফার্মের বৃহৎ ষাঁড় ও গাভিও তোলা হয়েছে। রয়েছে রেসের ঘোড়াসহ অন্য গৃহপালিত প্রাণী।

এছাড়া সেখানে প্রাণীজ খাবারের বেশকিছু স্টল রয়েছে। এর মধ্যে একটি সিটি কিচেন। সিটি কিচেনের স্বত্বাধিকারী ওয়াসিফ জানান, তিনি নিজের হাতে রান্না করা নেহারি ও মোরগপোলাও হোম ডেলিভারি করেন। পরিচিতি বাড়াতে স্টল দিয়েছেন প্রদর্শনীতে। গত অক্টোবরে রাজধানীর গ্রিন রোডে কার্যক্রম শুরু করেছেন তিনি।

আরও পড়ুন>> দেশে প্রাণিসম্পদে বিপ্লব এসেছে, এখন লক্ষ্য রপ্তানি বাড়ানো

প্রদর্শনীর ব্যবস্থাপনায় রয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)।

বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি মো. ইমরান হোসেন জানান, সারাদেশের গরু, ছাগল, মহিষ, হাস-মুরগি এবং পোষাপ্রাণীর ২৫০ জন বড় খামারি প্রদর্শনীতে অংশ নিয়েছেন। ৩০০টি স্টলে খামারিরা তাদের খামারের সবচেয়ে আকর্ষণীয় ও বড় সাইজের ষাঁড় ও গাভি প্রদর্শন করছেন।

দেশের সবচেয়ে বড় এ প্রাণিসম্পদ প্রদর্শনীতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী শেষ হবে রোববার (২৬ ফেব্রুয়ারি)। এদিন সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এনএইচ/ইএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ইলিশের উল্টো যাত্রা

একসময় গল্পটা ছিল উল্টো। পদ্মা-মেঘনার ইলিশ সীমান্ত পেরিয়ে যেত পশ্চিমবঙ্গের বাজারে। কলকাতার বাঙালির কাছে বাংলাদেশের ইলিশ ছিল বিশেষ আকর্ষণের নাম। দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার খবর নিয়ে সংবাদমাধ্যমে উৎসবের আবহ তৈরি হতো। আর এখন সেই গল্পে যেন হঠাৎ উল্টো পাতা খুলেছে। ভারত থেকে ইলিশ আসছে বাংল

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৭ মিনিটের পড়া
মৎস্য

পদ্মা-মেঘনার ইলিশ কেন এত সুস্বাদু: রহস্য মাছে নয়, তার খাবারে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, মোহনার প্ল্যাঙ্কটনে চর্বি জমেই স্বাদ তৈরি হয়; দেশের ইলিশের মাত্র ২ শতাংশ সরাসরি পদ্মার, বড় ও সুস্বাদু ইলিশের বেশির ভাগ আসে মেঘনার অববাহিকা থেকে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

হাতিয়ায় জালে ২৮০ কেজির শাপলাপাতা মাছ, সংরক্ষিত প্রজাতি বিক্রি হলো ৯০ হাজার টাকায়

বন্য প্রাণী আইনে শিকার ও বিক্রি নিষিদ্ধ হলেও মেঘনায় ধরা পড়া সাত মণ ওজনের মাছটি চেয়ারম্যানঘাটে কেটে টুকরা করে বিক্রি হয়েছে; জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, মৎস্য আইনে সরাসরি নিষিদ্ধ নয়, তবে বন আইনে বিপন্ন প্রজাতি।

প্রথম আলো১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()