সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ফলবাগান দখল করে ইট-খোয়া মজুতের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

ঝিনাইদহের কালীগঞ্জে এক ব্যক্তির ফলবাগানের জমি দখল করে বিপুল পরিমাণ ইট-খোয়া মজুদ এবং ভারী যন্ত্রপাতি চালিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জমির মালিকের দাবি, অনুমতি ছাড়াই প্রায় চার মাস ধরে তার জমি ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দি

এগ্রোটেক

ঝিনাইদহের কালীগঞ্জে এক ব্যক্তির ফলবাগানের জমি দখল করে বিপুল পরিমাণ ইট-খোয়া মজুদ এবং ভারী যন্ত্রপাতি চালিয়ে ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। জমির মালিকের দাবি, অনুমতি ছাড়াই প্রায় চার মাস ধরে তার জমি ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দিয়েও সমাধান পাননি তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার রায়গ্রাম ইউনিয়নের ভাতঘরা গ্রামের বাসিন্দা জালাল উদ্দীনের প্রায় ১০ বিঘা জমির ওপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ইট ও খোয়া মজুদ করে। একই সঙ্গে ফলবাগানের ভেতরে এক্সকাভেটর ও রুলার মেশিন চালানোর কারণে জমি ও গাছপালার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, কোনো রকম অনুমতি ছাড়াই আমার ধরন্ত আম বাগানে বিপুল পরিমাণ ইট ও খোয়া মজুদ করেছেন প্রভাবশালী ঠিকাদার। পাশাপাশি জমি ও বাগানের ভেতরে ভারি এক্সকাভেটর ও রুলার চালানো হয়েছে। গত ৪ মাস ধরে এ ধরনের কর্মকাণ্ড করছেন ঠিকাদার কোম্পানিটি। এতে আমার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে বারবার নিষেধ করা হলেও প্রভাব খাটিয়ে জমি দখলে রেখেছে তারা।

উপজেলা প্রশাসনের কাছে বারবার অভিযোগ দিলেও তারা কর্ণপাত করছেন না দাবি করে তিনি বলেন, প্রশাসনকে বারবার এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হলেও তেমন কোনো উদ্যোগ তারা নেয়নি।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্মকর্তা আজিম হোসেন বলেন, অনুমতি ছাড়া কি কারো বাগান বা জমিতে মালামাল রাখা যায়? জমির মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া আছে।

বাগান ও জমির ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে ঠিকাদার প্রতিষ্ঠানের ওই প্রতিনিধি অতিদ্রুত বাগান থেকে মালামাল সরিয়ে নেওয়া হবে বলে জানান। তবে জমির মালিকের দাবি করা ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানান তিনি।

ঠিকাদারের এ প্রতিনিধি বলেন, এটা তো সরকারি কাজ। তাই, এতে কোনো ক্ষতি পূরণ আমরা দিতে পারব না ৷ বাগানের মাটি আমরা সমান করে দিতে পারি।

এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, এ ধরনের একটি ঘটনার খবর পেয়েছি। উপজেলা নির্বাহী প্রকৌশলীকে বিষয়টির খোঁজখবর ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছি। উপজেলা প্রকৌশলী বিষয়টি দেখছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) সৈয়দ শাহরিয়ার আকাশের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

এম শাহাজান/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

কৃষি পরিসংখ্যানে ঢোকার নতুন দরজা 'অ্যাগইনসাইটস' চালু করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস সার্ভিস 'অ্যাগইনসাইটস' নামে একটি ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন চালু করেছে, যাতে কৃষকরা জরিপ ও পণ্যের তথ্য সহজে খুঁজে পান।

usda১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

ব্রাজিলের Sibium Analytics কিনে আখ ও জৈব জ্বালানিতে পা রাখল xFarm

সুইজারল্যান্ডের খামার ব্যবস্থাপনা প্রযুক্তি কোম্পানি xFarm Technologies ব্রাজিলের Sibium Analytics অধিগ্রহণ করেছে; এর মাধ্যমে আখ ও জৈব জ্বালানি খাতে ঢুকল কোম্পানিটি, আর তার আওতা বাড়ল বিশ্বের ছয় লাখের বেশি খামারের ২ কোটি ৪০ লাখ হেক্টর জমিতে।

এজিফান্ডনিউজ ২৪১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

যন্ত্রে সরাসরি বীজ বপনে কম্বোডিয়ায় হেক্টরে ০.৯ টন বেশি ধান

হাতে ছিটিয়ে বীজ বোনার বদলে যন্ত্রে সরাসরি বপনে যাওয়া ২০০ কম্বোডীয় কৃষক হেক্টরপ্রতি ০.৯ টন বেশি ধান এবং ২০০ ডলারের বেশি বাড়তি মুনাফা পেয়েছেন, বীজের পরিমাণ অর্ধেকে নামিয়ে।

CGIAR১৫ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()