সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

চাহিদা থাকায় ভৈরবে বাড়ছে রঙিন ফুলকপি ও ব্রকলি চাষ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের দুই কৃষক কবির মিয়া ও আব্দুর রহিম। প্রতিবেশীর জমিতে রঙিন ফুলকপি ও ব্রকলি চাষ দেখে নিজেদের জমিতেও আবাদ করতে আগ্রহী হয়ে ওঠেন তারা।

শাকসবজি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া গ্রামের দুই কৃষক কবির মিয়া ও আব্দুর রহিম। প্রতিবেশীর জমিতে রঙিন ফুলকপি ও ব্রকলি চাষ দেখে নিজেদের জমিতেও আবাদ করতে আগ্রহী হয়ে ওঠেন তারা।

উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ১০ শতাংশ জমিতে কবির মিয়া রঙিন ফুলকপি চাষ করেন। আব্দুর রহিম তার ছেলে বোরহানকে সঙ্গে নিয়ে ৮ শতাংশ জমিতে ক্রাউন জাতের ব্রকলি চাষ করেন। তাদের জমিতে বেশি ফলন আর বাজারদর ভালো দেখে এলাকার কৃষকেরাও আগ্রহী হয়ে উঠেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদসহ বিভিন্ন ইউনিয়নে ময়মনসিংহ অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রকলি ও রঙিন ফুলকপি ৪৫ শতাংশ জমিতে আবাদ করা হয়। দুই মাসের মধ্যেই ফলন বিক্রির উপযোগী হয়েছে। কৃষকেরা এরই মধ্যে কাঙ্ক্ষিত ফলন কেটে বাজারে বিক্রি শুরু করেছেন। কম সময়ে কম খরচে ব্রকলি ও রঙিন ফুলকপি বেশি ফলন হয়েছে।

আরও পড়ুনমানিকগঞ্জে পেঁয়াজের চারা রোপণ শুরু, লক্ষ্যমাত্রা ৭০ হাজার টনলাউ চাষে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের সাফল্য

আতকাপাড়া গ্রামের কৃষক কবির মিয়া বলেন, 'গত বছর গ্রামের চাচাতো ভাই রঙিন ফুলকপি চাষ করে বেশ লাভবান হয়েছেন। তার জমিতে রঙিন ফুলকপি চাষ দেখেই আগ্রহী হয়ে এ বছর ১০ শতাংশ জমিতে ১৯০০ রঙিন ফুলকপির চারা আবাদ করেছি। জমিতে ফলন ভালো হয়েছে। বাজারে ভালো দাম আছে। প্রতি পিস রঙিন ফুলকপি পাইকারি দরে ৪০-৪৫ টাকা বিক্রি হচ্ছে। আশা করছি লাভবান হবো।'

কৃষক আব্দুর রহিম মিয়া জাগো নিউজকে বলেন, 'উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আমাদের জমিতে ব্রকলি আবাদ করেছি। কম সময়ে কম খরচে ফলন বেশি হওয়ায় ভালো লাভের আশা করছি।'

ভৈরব উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, 'রঙিন ফুলকপি ও ব্রকলি বেশি পুষ্টিগুণসমৃদ্ধ। বাজারদর ভালো হওয়ায় উপজেলার কৃষকেরা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষি অফিসের সহযোগিতায় এ বছর ৪৫ শতাংশ জমিতে রঙিন ফুলকপি ও ব্রকলি চাষ হয়েছে। আগামীতে উপজেলার সাতটি ইউনিয়নের কৃষকেরা চাষ করবেন বলে আশা করছি।'

রাজীবুল হাসান/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

বছরে দেড় কোটি টন সবজি, রপ্তানি শূন্য দশমিক ৩ শতাংশেরও কম

কীটনাশকের অবশিষ্টাংশ, দুর্বল ট্রেসঅ্যাবিলিটি আর আকাশপথের চড়া ভাড়ায় আটকে আছে বাংলাদেশের সবজি রপ্তানি; সুইসকন্ট্যাক্ট আয়োজিত গোলটেবিলে খেত থেকে রপ্তানি পর্যন্ত সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

সাটুরিয়ায় সাত কোম্পানির জিংক-বোরন সারে ভেজাল, বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ১০ দোকান থেকে নেওয়া ১৬টি নমুনা পরীক্ষায় সাতটি কোম্পানির প্যাকেটজাত সারে ভেজাল ধরা পড়েছে; ৩৭ হাজারের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত বলে কৃষি বিভাগের হিসাব।

বাংলা নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

গ্রামীণ সঞ্চয় দল আইভরি কোস্টের নারী কৃষকদের দিচ্ছে সস্তা ঋণ আর জলবায়ু-সহনশীলতা

পূর্ব কোত দিভোয়ারে এফএওর SAGA 2 প্রকল্প টেকসই চাষের প্রশিক্ষণের সঙ্গে গ্রামীণ সঞ্চয় ও ঋণ সমিতিকে জুড়ে দিয়েছে, যাতে নারীরা নিজেদের ঠিক করা সুদে ঋণ নিয়ে রাসায়নিক ছাড়াই সবজি ফলাতে পারেন।

এফএও নিউজরুম১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()