সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৩%বাতাস ৬ কিমি/ঘ

কোস্ট গার্ড সদর দফতরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১' উদযাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে 'বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১' উদযাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

'মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি' প্রতিপাদ্যে মঙ্গলবার (২৯ জুন) সকালে কোস্ট গার্ড সদর দফতর প্রাঙ্গণে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।

কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, বৃক্ষরোপণ শেষে দেশ-জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন দফতরের পরিচালকরাসহ মনোনীত সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিক স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ডের সকল জোন, বেস, স্টেশন ও আউটপোস্টে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর কোস্ট গার্ড মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।

এমইউ/বিএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে চার নতুন শাবক

দেড় মাস আগে কোর সাফারিতে দেখা মেলা চার শাবকের খবর জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ; এতে গাজীপুর সাফারি পার্কে নীলগাই দাঁড়াল ১৩টিতে।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ট্রলারের সোনার প্রযুক্তিতে কমছে মাছের মজুদ, ব্যবহার দুই বছর স্থগিতের আদেশ

সামুদ্রিক মৎস্য জরিপ প্রতিবেদন বলছে, সোনার প্রযুক্তি ট্রলারের আহরণ বাড়ালেও ইলিশসহ মাছের মজুদ কমাচ্ছে; মন্ত্রণালয় বাণিজ্যিক ট্রলারে এর ব্যবহার দুই বছরের জন্য স্থগিত করেছে।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তৃণভূমির আগুনের ঝুঁকি মাপার নতুন সূচক তৈরি করছেন কানসাসের গবেষক

বাতাস, তাপমাত্রা, ঘাসের শুকনো ভাব, জ্বালানির আর্দ্রতা ও খরা মিলিয়ে সূচকটি জানাবে আগুন কত সহজে ছড়াতে পারে, যাতে র‍্যাঞ্চাররা নিরাপদে আগুন দিতে পারেন।

Farms.com৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)