সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৩%বাতাস কিমি/ঘ

ধান রোপণে কম খরচে কৃষকের স্বস্তি

বেড়েই চলেছে কৃষিতে শ্রমিক সংকট। বিশেষ করে ধান রোপণ ও কাটার মৌসুমে তীব্র আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় যন্ত্রের ব্যবহারও বাড়ছে সমান তালে। সনাতনী কৃষিকে স্মার্ট করতে এরই মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে 'রাইস ট্রান্সপ্লান্টার'র মাধ্যমে শুরু হয়েছে ধানের চারা রোপণ। এতে কম সময়ে বেশি জমিতে ধানের চারা রোপণে

এগ্রোটেক

বেড়েই চলেছে কৃষিতে শ্রমিক সংকট। বিশেষ করে ধান রোপণ ও কাটার মৌসুমে তীব্র আকার ধারণ করে। এ সংকট মোকাবিলায় যন্ত্রের ব্যবহারও বাড়ছে সমান তালে। সনাতনী কৃষিকে স্মার্ট করতে এরই মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জে 'রাইস ট্রান্সপ্লান্টার'র মাধ্যমে শুরু হয়েছে ধানের চারা রোপণ। এতে কম সময়ে বেশি জমিতে ধানের চারা রোপণে কমেছে কৃষকের সময়, শ্রম আর ব্যয়। ফলে স্বস্তি ফিরেছে প্রান্তিক কৃষকের মনে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বিভিন্ন দূরত্বে ও গভীরতায় ধানের চারা রোপণ করা যায়। একজন শ্রমিক ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ শতক জমিতে চারা রোপণ করতে পারেন। যন্ত্রটি ব্যবহার করতে ঘণ্টায় মাত্র আধা লিটার পেট্রোল প্রয়োজন হয়। ফলে জ্বালানি খরচও খুব কম। এছাড়া আছে নিয়ন্ত্রিত ও নিখুঁতভাবে নির্দিষ্ট পরিমাণে চারা রোপণ করার সুবিধা। নেই চারা নষ্ট হওয়ার কোনো আশঙ্কাও।

যন্ত্রটি ব্যবহার করলে বীজতলা তৈরির জন্যও আলাদা জমির প্রয়োজন হয় না। বাড়ির উঠানেই বীজতলা তৈরি করা সম্ভব। বৃষ্টির মধ্যেও খুব সহজে চারা রোপণ করা যায়। অত্যন্ত কম খরচ, শ্রম ও সময়ে বেশি জমিতে চারা লাগানো সম্ভব হওয়ায় কৃষকরা যন্ত্রটির প্রতি আকৃষ্ট হচ্ছেন।

আরও পড়ুন: মিরসরাইয়ে অ্যাভোকাডো চাষে সফল ওমর শরীফ

খোঁজ নিয়ে জানা যায়, রংপুর বিভাগে কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সহায়তায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে কৃষকদের চাষাবাদ করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে এবং কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারা রোপণে সহায়তা ও পরামর্শ দিচ্ছে। এমনকি কৃষি কর্মকর্তারা সরেজমিনে ধান রোপণের পদ্ধতি প্রান্তিক কৃষকদের শেখাচ্ছেন।

কৃষকরা জানান, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণে কোনো ধারণা না থাকলেও এ নিয়ে উপজেলা কৃষি বিভাগ প্রশিক্ষণ দিয়েছে। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চাষ করে শ্রমিক সাশ্রয়ী ও কম সময়ে বেশি ফলনে লাভবান হওয়া সম্ভব।

উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কৃষক নাহিদ মিয়া জাগো নিউজকে বলেন, 'শ্রমিক সংকটে ধানের চারা রোপণে দুশ্চিন্তায় ছিলাম। এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে ২ হাজার ৩০০ টাকা শ্রমিকরা চেয়েছিল। পরে উপজেলা কৃষি অফিসের সহায়তায় কম খরচে কম সময়ে রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে ধান রোপণ করেছি।'

আরও পড়ুন: কাঁচা মরিচ এখন কৃষকের মানিব্যাগ

কৃষক আমজাদ হোসেন জাগো নিউজকে বলেন, 'জমিতে ধানের চারা রোপণ করলে শ্রমিকের খরচ যদি ২ হাজার টাকা হয়, সেখানে এই মেশিন দিয়ে ধান রোপণ করলে খরচ হবে ৩০০ টাকা।'

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রাশিদুল কবির জাগো নিউজকে বলেন, 'শ্রমিক সংকটসহ নানা কারণে ধান আবাদ করে কৃষকেরা লাভবান হতে পারছেন না। শ্রমিকের মজুরি বেড়ে যাওয়াই এর মূল কারণ। এ জন্য সরকার কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে স্মার্ট কৃষির উদ্যোগ নিয়েছে। যন্ত্রের মাধ্যমে ধান রোপণ ও মাড়াই করলে কৃষকেরা অনেক লাভবান হবেন। যন্ত্র কিনতে সরকার কৃষকদের আর্থিক সহায়তাও করছে।' শামীম সরকার শাহীন/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোটেক

সম্পর্কিত খবর

এগ্রোটেক

খামারের একঘেয়ে, নোংরা ও বিপজ্জনক কাজে মানবাকৃতির রোবট, দশ বছরে হবে স্বাভাবিক

ক্রোয়েশিয়ায় বিশ্ব কৃষি সাংবাদিক সম্মেলনে হাঁটতে ও করমর্দন করতে দেখা গেল ৪০ কেজির ইউনিট্রি জি১ হিউম্যানয়েড রোবট, যাকে খামারের কঠিন কাজের জন্য তৈরি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাবিসাল্টো।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

এক ফোঁটা রক্তে মিনিটেই গাভি গর্ভবতী কি না জানাবে কর্নেলের হাতে-ধরা যন্ত্র রিপ্রোফোন

যন্ত্রটি ফ্লুরোসেন্স মেপে টেস্ট স্ট্রিপে গর্ভাবস্থা-নির্দিষ্ট প্রোটিন বি শনাক্ত করে, টেকনিশিয়ান বা ল্যাব ছাড়াই; দ্বিতীয় সংস্করণে যোগ হচ্ছে প্রোজেস্টেরন, যা ডিম্বাশয়ের অবস্থা জানায়; কর্নেলের দুগ্ধ গবেষণা কেন্দ্রে মাঠ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

Farms.com১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

মাঠের অবস্থা বদলালে নিজেই সেটিং বদলাবে ব্লুবেরি হারভেস্টার: অক্সবোর অটোহারভেস্ট

ক্যামেরা ও অ্যালগরিদম চালকের দুটি স্লাইডারে ঠিক করা লক্ষ্য ধরে চলার গতি, হেডের গতি, হেড পিঞ্চ এবং বেল্ট ও ফ্যানের গতি ক্রমাগত সমন্বয় করে; ব্যবস্থাটি ২০২৭ মডেলের অক্সবো ব্লুবেরি হারভেস্টারে পাওয়া যাচ্ছে।

AGDAILY১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
ধান রোপণে কম খরচে কৃষকের স্বস্তি | দা এগ্রো নিউজ