সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

দেশি স্বাদে চ্যাপা শুঁটকির সবজি ভুনা, রইলো রেসিপি

চ্যাপা শুঁটকি মানেই আলাদা এক ধরনের তীব্র ঘ্রাণ আর দেশি স্বাদের জাদু। আর যখন এর সাথে মিশে যায় নানা ধরনের সবজি, তখন সেই রান্নাটা হয়ে ওঠে আরও বেশি মজাদার ও মুখরোচক। আজকের এই রেসিপিতে আমরা শিখব কীভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে বানানো যায় 'চ্যাপা শুঁটকি সবজি ভুনা'-যা একদিকে যেমন ঝাল-ঝোল-ঘ্রাণে ভরপুর, অন্যদিকে

শাকসবজি

চ্যাপা শুঁটকি মানেই আলাদা এক ধরনের তীব্র ঘ্রাণ আর দেশি স্বাদের জাদু। আর যখন এর সাথে মিশে যায় নানা ধরনের সবজি, তখন সেই রান্নাটা হয়ে ওঠে আরও বেশি মজাদার ও মুখরোচক। আজকের এই রেসিপিতে আমরা শিখব কীভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে বানানো যায় 'চ্যাপা শুঁটকি সবজি ভুনা'-যা একদিকে যেমন ঝাল-ঝোল-ঘ্রাণে ভরপুর, অন্যদিকে ঠিক তেমনই গ্রামবাংলার আসল স্বাদ মনে করিয়ে দেয়।

চ্যাপা শুঁটকি আগে তাওয়ায় হালকা করে ভেজে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেটে নিন। সব সবজি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে তেলে হালকা ভেজে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি দিন। সঙ্গে আদা, রসুন, তেজপাতা, লবণ, হলুদ আর বাটা চ্যাপা শুঁটকি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা ভালোভাবে কষে এলে এতে ভেজে রাখা সবজিগুলো দিন এবং আধা কাপ পানি যোগ করুন। ঝাল বেশি পছন্দ হলে কাঁচা মরিচ ফালি করে দিন, আর কম ঝাল চাইলে পুরো মরিচটাই রেখে দিন। সবজিগুলো নরম হয়ে মাখামাখা অবস্থায় এলে ওপরে আবার সামান্য পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, আস্ত জিরা আর সরিষার তেল দিয়ে ফোড়ন দিন। তারপর চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
দেশি স্বাদে চ্যাপা শুঁটকির সবজি ভুনা, রইলো রেসিপি | দা এগ্রো নিউজ