সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ১০ কিমি/ঘ

গ্রীষ্মকালীন শাক-সবজির পরিচর্যা

বৈশাখ-জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। এ সময়ে শাক-সবজির বিশেষ যত্ন নেওয়া জরুরি। কারণ বৈরী আবহাওয়া শাক-সবজির জন্য ক্ষতিকর। তাই গ্রীষ্মকালীন শাক-সবজির পরিচর্যা সতর্কতার সঙ্গে করতে হয়। টাটকা ও সতেজ শাক-সবজি পেতে জেনে নিন যত্নের নিয়ম-

বৈশাখ-জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। এ সময়ে শাক-সবজির বিশেষ যত্ন নেওয়া জরুরি। কারণ বৈরী আবহাওয়া শাক-সবজির জন্য ক্ষতিকর। তাই গ্রীষ্মকালীন শাক-সবজির পরিচর্যা সতর্কতার সঙ্গে করতে হয়। টাটকা ও সতেজ শাক-সবজি পেতে জেনে নিন যত্নের নিয়ম-

১. মাঠ বা বাড়ির আঙিনায় গ্রীষ্মকালীন শাক-সবজির পরিচর্যা সতর্কতার সঙ্গে করতে হবে।

২. সারের উপরি প্রয়োগ, আগাছা পরিষ্কার, গোড়ায় বা কেলিতে মাটি তুলে দেওয়া, লতাজাতীয় সবজির জন্য বাউনি বা মাচার ব্যবস্থা করা জরুরি।

৩. লতানো সবজির দৈহিক বৃদ্ধি কমাতে লতার বা গাছের ১৫-২০ শতাংশের লতা-পাতা কেটে দিলে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে।

৪. কুমড়াজাতীয় সবজিতে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন বেশি ফলনে দারুণভাবে সহায়তা করবে।

৫. গাছে ফুল ধরা শুরু হলে প্রতিদিন ভোরবেলা হাত পরাগায়ন নিশ্চিত করলে ফলন অনেক বেড়ে যাবে।

৬. কুমড়াজাতীয় ফসলে মাছিপোকা বেশি ক্ষতি করে। তাই জমিতে খুঁটি বসিয়ে মাথায় বিষটোপ ফাঁদ দিলে উপকার হয়। সেক্স ফেরোমন ব্যবহার করেও আক্রমণ রোধ করা যায়।

৭. সবজিতে ফল ছিদ্রকারী পোকা, জাব পোকা, বিভিন্ন বিটল পোকা সবুজ পাতা খেয়ে ফেলতে পারে।

৮. হাত বাছাই, পোকা ধরার ফাঁদ, ছাই ব্যবহার করে পোকা দমন করা যায়। আক্রান্ত অংশ কেটে ফেলে এবং সর্বশেষ বালাইনাশক ব্যবহার করতে হবে।

৯. মাটির জো বুঝে প্রয়োজনে হালকা সেচ দিতে হবে। সেই সঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা সতর্কতার সঙ্গে অনুসরণ করতে হবে।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

গ্যালারি

একঝলকে ৪ নভেম্বর: ঢ্যাঁড়সের খেত, কলাবতী ফুল আর বিলের শাপলা

প্রথম আলোর ‘একঝলক’ আয়োজনের কৃষি ও প্রকৃতির ছবিগুলো নিয়ে এই ছবির গল্প: ফরিদপুরের ঢ্যাঁড়সচাষি, সিরাজগঞ্জের কলাবতী, ডুমুরিয়ার শাপলা ও পানকৌড়ি।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
শাকসবজি

নওগাঁয় ৩ হাজার ৩৫০ হেক্টরে আগাম শীতের সবজি, এক সপ্তাহে দাম নেমেছে অনেকটা

বাজার ধরতে আগাম চাষে নেমেছেন নওগাঁর কৃষকেরা; এক বিঘা বাঁধাকপিতে ৪৫ হাজার টাকা খরচে ১ লাখ ২০ হাজার টাকার আশা এক চাষির, সরবরাহ বাড়ায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমেছে দাম।

দৈনিক বাংলা৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

প্রোটিনভিত্তিক জৈব ছত্রাকনাশক প্রযুক্তি: নেদারল্যান্ডসে ৩৫০ হেক্টরে পরীক্ষার অনুমতি

বায়োটালিসের ইভোকা এনজি টমেটো, শসা ও স্ট্রবেরিতে কৃষকের মাঠে পরীক্ষা হবে; ফসল বিক্রিও করা যাবে, ইউরোপে বাজারে আসার লক্ষ্য ২০২৯।

অ্যাগ্রিবিজনেস গ্লোবাল৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)