সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

শীতকালে বোরো ধানের বীজতলা পরিচর্যায় করণীয়

পৌষ-মাঘ দুই মাস শীতকাল। দেশে বইছে পৌষের শীত। মাসের শুরুর দিকে শীতের তীব্রতা বেশি না হলেও শেষদিকে বইতে পারে শৈত্যপ্রবাহ। এ সময় অনেকে বোরো ধানের বীজতলা তৈরি করেন। এই বীজতলার পরিচর্যা সঠিক ভাবে নিতে হবে চাষিদের। সেই বিষয়েই রইলো কিছু পরামর্শ।

ফসল

পৌষ-মাঘ দুই মাস শীতকাল। দেশে বইছে পৌষের শীত। মাসের শুরুর দিকে শীতের তীব্রতা বেশি না হলেও শেষদিকে বইতে পারে শৈত্যপ্রবাহ। এ সময় অনেকে বোরো ধানের বীজতলা তৈরি করেন। এই বীজতলার পরিচর্যা সঠিক ভাবে নিতে হবে চাষিদের। সেই বিষয়েই রইলো কিছু পরামর্শ।

মূলত শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের চারা হলুদাভ হয়ে শুকিয়ে যায়। এ ছাড়া শীতের প্রকোপে চারা পোড়া বা চারা ঝলসানো রোগের জন্য চারা মারা যেতে পারে। শৈত্যপ্রবাহ শুরু হলে বাড়তি কিছু পরিচর্যা জরুরি।

>> শৈত্যপ্রবাহের সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢেকে দিতে হবে। দীর্ঘসময় ধরে শৈত্যপ্রবাহ চললে দিনে এবং রাতে সব সময় পলিথিন দিয়ে চারা ঢেকে রাখতে হবে। বীজতলার উভয়পাশে পলিথিন আংশিক খোলা রাখতে হবে।

>> বীজতলায় ৩-৫ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। এ ক্ষেত্রে নলকূপের পানি ব্যবহার করা ভালো। বীজতলায় পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিতে হবে। প্রতিদিন সকালে জমা করা শিশির ঝরিয়ে দিতে হবে।

>> চারা পোড়া বা কলসানো রোগ দমনের জন্য রোগের প্রাথমিক অবস্থায় প্রতি লিটার পানিতে ২ মিলিলিটার অ্যাজোস্কিস্ট্রোবিন বা পাইরাক্লোস্টবিন জাতীয় ছত্রাকনাশক মিশিয়ে বীজতলায় বিকেলে স্প্রে করতে হবে।

আরও পড়ুনআমন ধানে অচেনা রোগ, উৎপাদন নিয়ে শঙ্কায় চাষিরা ঝিনাইদহে জুম ধান চাষ, কম খরচে বেশি ফলনে খুশি কৃষক

>> বীজতলার চারা হলুদ হয়ে গেলে প্রতি শতক জমিতে ২৮০ গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া প্রয়োগের পরও চারা সবুজ না হলে প্রতি শতক জমিতে ৪০০ গ্রাম হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে।

>> জমিতে রোপণের জন্য কমপক্ষে ৩৫-৪৫ দিনের চারা ব্যবহার করতে হবে। এই বয়সের চারা রোপণ করলে শীতে চারার মৃত্যুর হার কমে।

>> চারা রোপণের সময় শৈত্যপ্রবাহ শুরু হলে কয়েকদিন দেরী করে তাপমাত্রা স্বাভাবিক হলে চারা রোপণ করতে হবে।

>> রোপণের পর শৈত্যপ্রবাহ হলে জমিতে ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। শীতের তীব্রতা ও বয়স বিবেচনা করে চারা রোপণ করলে চারা সতেজ থাকবে এবং বেশি ফলন পাওয়া যাবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

মাত্রাছাড়া সার-কীটনাশকে নষ্ট হচ্ছে মাটির স্বাস্থ্য, কৃষককে সতর্ক করার আহ্বান

রাসায়নিক সার ও কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহারে মাটির স্বাস্থ্য, পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হচ্ছে বলে সতর্ক করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

মণপ্রতি ৭০০ টাকাতেও ক্রেতা নেই, গোলাভরা ধান নিয়ে বিপাকে হাওরের কৃষক

সুনামগঞ্জের হাওরাঞ্চলের প্রায় চার লাখ কৃষক ধানের দাম না পেয়ে বিপাকে পড়েছেন; গত বছরের তুলনায় মণপ্রতি দর নেমেছে কয়েকশ টাকা।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()