সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৬ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৬%বাতাস ৬ কিমি/ঘ

ফুলের রাজ্য গদখালীতে ক্যাপসিকামে বাজিমাত

বাহারি রঙের বিদেশি সবজি ক্যাপসিকাম। ভিটামিন 'এ' ও 'সি' সমৃদ্ধ এ সবজির বড় ক্রেতা শহরাঞ্চলের বড় বড় হোটেল ও রেস্তোরাঁ। কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় চাষিদের কাছেও কদর বাড়ছে ক্যাপসিকাম চাষের। ফুলের রাজধানী যশোরের গদখালীতে এবার লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন কৃষক মনজুর আলম।

বাহারি রঙের বিদেশি সবজি ক্যাপসিকাম। ভিটামিন 'এ' ও 'সি' সমৃদ্ধ এ সবজির বড় ক্রেতা শহরাঞ্চলের বড় বড় হোটেল ও রেস্তোরাঁ। কম পরিশ্রমে অধিক লাভবান হওয়ায় চাষিদের কাছেও কদর বাড়ছে ক্যাপসিকাম চাষের। ফুলের রাজধানী যশোরের গদখালীতে এবার লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম চাষে সাড়া ফেলেছেন কৃষক মনজুর আলম।

কৃষক মনজুর আলম ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামের সামছুদ্দীন মোড়লের ছেলে। কম খরচে অধিক লাভ হওয়ায় টানা চার মৌসুম ক্যাপসিকাম চাষ করছেন তিনি। ভারত থেকে বীজ সংগ্রহ করে নিজে চারা উৎপাদনের পর নেদারল্যান্ডসের 'বাচেতা' জাতের ক্যাপসিকাম চাষ করছেন তিনি। এক বিঘা জমিতে পলিথিনের ছাওনি (শেড) ব্যবহার করে এটি চাষ করছেন এই কৃষক। এতে খরচ হচ্ছে মাত্র দেড় লাখ টাকা।

কৃষক মনজুর আলম জানান, এ বছর ক্যাপসিকামের বাম্পার ফলন হয়েছে। খরচ বাদ দিয়ে অন্তত ১৫ লাখ টাকা লাভের আশা করছি। এরই মধ্যে সাড়ে তিন লাখ টাকার ক্যাপসিকাম বিক্রি করেছি। গত কয়েক বছরের তুলনায় এবার বাজারে ক্যাপসিকামের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি কেজি ক্যাপসিকাম পাইকারি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়। এক বিঘা জমির প্রায় শতভাগ গাছের প্রতিটি গাছেই ক্যাপসিকাম ধরেছে। ৫০০ গ্রাম পর্যন্ত ওজনের ক্যাপসিকামও হয়েছে।

গত বছরের নভেম্বরের শেষের দিকে তিনি সি-ট্রেতে চারা উৎপাদনে বীজ ফেলেন। চারার বয়স ২৬ দিন হলে সেগুলো ক্ষেতে রোপণ করেন। গাছের বয়স ৫৫ দিন হলে ফলন শুরু হয়। মনজুর আলমের খেতে তিন ধরনের ক্যাপসিকাম রয়েছে। লাল, সবুজ ও হলুদ রঙের।

তিনি বলেন, স্থানীয় কৃষি অফিস ক্যাপসিকাম চাষের ব্যাপারে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে। সরকারি সহায়তা পেলে ব্যাপক হারে চাষাবাদ করে এলাকায় বেকারদের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস।

ঝিকরগাছা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, ফুলের পর গদখালীতে এভাবে ক্যাপসিকাম চাষ অব্যশই সাফল্যের। মনজুর আলম কয়েকবার ক্যাপসিকাম চাষ করে ভালো লাভবান হয়েছেন। তাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বর্ষার পানি নামতেই বিনা চাষে পেঁয়াজ-রসুন বুনছেন শরীয়তপুরের কৃষকেরা

জমিতে আর্দ্রতা থাকতেই বিনা চাষে পেঁয়াজ ও রসুন রোপণ করছেন শরীয়তপুরের কৃষকেরা; এতে খরচ কমছে, তবে বীজ ও সারের দাম নিয়ে তাঁরা চিন্তিত।

বাসস৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
জৈব

মালচিং পেপার, হলুদ ফাঁদ ও জৈব বালাইনাশকে নেত্রকোনার মুন্নার সমন্বিত খামার

ইতিহাসে স্নাতক মহিদুল হাসান মুন্না মালচিং পেপার, ফেরোমন ফাঁদ ও বায়োগ্যাস দিয়ে সবজি, ফল, গাভি ও মাছের খামার গড়েছেন; অনলাইনে বিক্রি করছেন জৈব উপকরণও।

নাগরিক টেলিভিশন৬ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

কমলার রসে ফুলকপি: ঠাকুরবাড়ির ধাঁচের নিরামিষ পদের রেসিপি

দুটি কমলার রস, জিরা-ধনে-আদাবাটা আর সর্ষের তেলে মিষ্টি-টক স্বাদের শীতের ফুলকপি; শেষে আঁচ কম রাখলে রস তেতো হয় না।

এই সময়৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)