সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

পাকা আম কি দীর্ঘদিন ফ্রিজে রাখা যায়, সঠিক নিয়ম কী?

চলছে পাকা আমের মৌসুম। এখনই সময় মন ভরে আম খাওয়ার। তবে দীর্ঘদিন যদি আম খাওয়া যেত কিংবা আমের মৌসুম যদি আরও কিছুদিন থাকতো, এই ভেবে অনেকেই আফসোস করেন!

ফল

চলছে পাকা আমের মৌসুম। এখনই সময় মন ভরে আম খাওয়ার। তবে দীর্ঘদিন যদি আম খাওয়া যেত কিংবা আমের মৌসুম যদি আরও কিছুদিন থাকতো, এই ভেবে অনেকেই আফসোস করেন!

তাদের অনেকে আবার দীর্ঘদিন আম খাওয়ার লোভে তা ফ্রিজে সংরক্ষণ করে রাখেন। তবে দীর্ঘদিন ফ্রিজে আম হিমায়িতকরণ অবস্থায় রাখলে একটা নির্দিষ্ট সময় পর তা আর খাওয়ার যোগ্য নাও থাকতে পারে। তাই আম সংরক্ষণের ক্ষেত্রে সবারই সতর্ক থাকা উচিত।

আম সবচেয়ে দ্রুত নষ্ট হয়ে যাওয়া ফলগুলোর মধ্যে একটি। তাই আপনি যদি আম দীর্ঘসময়ের জন্য সংরক্ষণ করতে চান তাহলে তা করতে হবে সঠিক নিয়ম মেনে। আম ঘরের তাপমাত্রা ও রেফ্রিজারেটরে উভয় অবস্থাতেই সংরক্ষণ করা যায়।

তবে এর সব পুষ্টিগুণ বজায় রেখে সংরক্ষণ করা কিন্তু কঠিন কাজ। দীর্ঘদিন ঘরের তাপমাত্রায় রাখলে আম পচতে শুরু করে। এমনকি এর স্বাদ মিষ্টি থেকে টক বা তেঁতো হতে পারে।

কখনো কখনো আবার আমের ত্বক ভালো থাকলেও তা ভেতরে নষ্ট হয়ে যেত পারে। এমন অবস্থায় আম কাটলে দেখবেন ভেতরের অংশ কালো হয়ে যাচ্ছে। এমন আম অবিলম্বে ফেলে দিতে হবে।

আরও পড়ুন

ঘরের তাপমাত্রায় আম সংরক্ষণের চেয়ে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হলো রেফ্রিজারেটরে তা রাখা। এতে করে বেশিদিন তা পচনের হাত থেকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ ফ্রিজে রেখে আপনি দীর্ঘদিন আম সংরক্ষণ করে খেতে পারবেন।

আম পুরোপুরি পাকা ও খাওয়ার জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত ঘরের তাপমাত্রায় রাখুন। তারপর পাকা আমগুলো টুকরো বা ছোট কিউব করে কেটে নিন। এবার একটি জিপ লক ব্যাগে টুকরো করা আমগুলো নিয়ে রেফ্রিজারেটরে সংরক্ষণ করুন।

জিপ লক ব্যাগে আমগুলো রাখার পর ব্যাগ থেকে হাওয়ার বের করে নিতে হবে। ফ্রিজের একটি ফাঁকা স্থানে আম সংরক্ষণ করুন। এর উপরে অন্য কিছু রাখবেন না।

খেয়াল রাখুন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কম রাখতে। আমের সর্বোত্তম গুণমান বজায় রাখতে হলে এই তাপমাত্রায় তা সংরক্ষণ করতে হবে। এই নিয়ম মেনে আপনি ৬ মাস পর্যন্ত হিমায়িত আম সংরক্ষণ করতে পারেন।

সূত্র: অল রেসিপি'স/ম্যাংগো.নেট

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()