সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

দাম চড়া, ফল কিনতে হিমশিম

রোজার প্রায় অর্ধেক চলে এলেও মাদারীপুরে এখনো চড়া ফলের দাম। ফল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

ফল

রোজার প্রায় অর্ধেক চলে এলেও মাদারীপুরে এখনো চড়া ফলের দাম। ফল কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজার, ইটেরপুল, চৌরাস্তা, পৌরসভা বাজারসহ বিভিন্ন বাজার ও শহরের অলিগলিতে গড়ে ওঠা দোকানগুলোতে ফলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। জেলার সবচেয়ে বড় ফলের পাইকারি বাজারেরও একই অবস্থা। সেখানেও ফলের দাম বেশি।

বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে তরমুজ পাইকারি বিক্রি হচ্ছে পিস ৩০০-৬০০ টাকা, আনারস ২০-৬০ টাকা, বাঙ্গি ৪০-৬০ টাকা, পেয়ারা কেজি ১০০-১৩০ টাকা, আপেল ২৫০-৩০০ টাকা, আঙুর ৪৫০-৫৫০ টাকা এবং মালটা ২৮০-৩৩০ টাকা। পাশাপাশি বিভিন্ন মৌসুমি ফলের দাম কেজিতে ৩০-৭০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে খুচরা বাজারগুলোতেও বেড়েছে ফলের দাম।

পুরানবাজারে ফল কিনতে আসা মোহাম্মদ ওহিদুজ্জামান জাগো নিউজকে বলেন, ‌'বিদেশে রোজা এলে বাজারে খাবারের দাম কমে। কিন্তু আমাদের দেশে এর চিত্র উল্টো। প্রতিবছর রোজা এলেই সব কিছুর দাম বাড়ে। সেক্ষেত্রে ফলের দামও অনেক বেড়েছে।'

মোস্তফাপুরের পাইকারি ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, 'চাহিদা অনুযায়ী ফলের সরবারহ কম থাকায় দাম একটু বেশি। আমাদেরও বেশি দামে কিনতে হয়। তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'

ইটেরপুলের ফল বিক্রেতা আয়ুইব আলী বলেন, 'আমাদের কিছু করার নেই। বেশি দামে ফল কিনে আনতে হয়। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।'

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, ফলের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। দাম বেশি রাখলে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, রমজান উপলক্ষে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একাধিক টিম মাঠে কাজ করছে। কোথাও দাম বেশি পাওয়ার অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()