সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ঈশ্বরদীতে গরুর দামে ক্রেতা খুশি, হতাশ খামারি-ব্যাপারীরা

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শেষ সময়ে পাবনার ঈশ্বরদীতে জমে উঠেছে কোরবানির পশু বিক্রি। হাটে এবার গরুর দাম অন্যবারের তুলনায় কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও হতাশ খামারিরা। জমজমাট পশুর হাটে গরু-মহিষের প্রচুর সমাগম হলেও বেশিরভাগ ক্রেতাদের পছন্দ ছোট ও মাঝারি গরু। উপজেলার অরণকোলা ও আওতাপাড়া পশুর হাট ঘুরে গরু বে

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে শেষ সময়ে পাবনার ঈশ্বরদীতে জমে উঠেছে কোরবানির পশু বিক্রি। হাটে এবার গরুর দাম অন্যবারের তুলনায় কম হওয়ায় ক্রেতারা খুশি হলেও হতাশ খামারিরা। জমজমাট পশুর হাটে গরু-মহিষের প্রচুর সমাগম হলেও বেশিরভাগ ক্রেতাদের পছন্দ ছোট ও মাঝারি গরু। উপজেলার অরণকোলা ও আওতাপাড়া পশুর হাট ঘুরে গরু বেচাকেনার এমন দৃশ্য চোখে পড়েছে।

হাট মালিকরা বলছেন, অন্যবারের তুলনায় হাটে এবার গরু বিক্রি কম হয়েছে। ঢাকা ও অন্য জেলা শহরের গরুর ব্যাপারীরা এবার হাটে কম এসেছে।

অরণকোলা পশু হাটে গিয়ে দেখা যায়, হাটে বিভিন্ন আকারের পর্যাপ্ত গরু রয়েছে। দূরদূরান্ত থেকে ট্রাক, ভটভটি ও পাওয়ার ট্রলিতে শত শত গরু আসছে হাটে। বিশাল হাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তজুড়ে শুধু গরু আর গরু। ক্রেতারা পছন্দের গরু দেখছেন ও দরদাম করছেন। ক্রেতা-বিক্রেতাদের দরকষাকষি ও বেচাকেনায় প্রাণবন্ত হয়ে উঠে হাটের পরিবেশ।

ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর গরুর দাম বেশি ছিল। এবার ঈদে গরুর দাম তুলনামুলক কম। তাই তারা পছন্দের গরু দরদাম করে কিনতে পারছেন। সাশ্রয়ী দামে পছন্দের গরু কিনতে পেরে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন।

গরু ব্যবসায়ী ও খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর পরিমাণ বেশি। প্রচুর গরু আমদানি হয়েছে। তাই অন্যবারের তুলনায় গরু কমদামে বিক্রি হচ্ছে। তবে কমদামে গরু বিক্রি করে খামারিদের লোকসান গুণতে হবে। এতে খামারিরা গরু পালনে উৎসাহ হারিয়ে ফেলবে।

ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণকোলা এলাকার আমিনুল ইসলাম বলেন, ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে গরু কিনতে এসেছি। চাহিদা অনুযায়ী পছন্দের গরু পেয়েছি। অন্যবারের তুলনায় এবার গরুর দাম কম মনে হচ্ছে।

উপজেলার মিরকামারী গ্রামের ইশতিয়াক আহমেদ বলেন, মাঝারি আকারের একটি গরু কিনতে এসেছি। বাজেট ছিল ১ লাখ ৫০ হাজার থেকে ১ লাখ ৭০ হাজার টাকার মধ্যে। অবশেষে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনেছি। পছন্দের গরু কিনতে পেরে ভালো লাগছে।

উপজেলার কালিকাপুর গ্রামের খামারি ইমদাদুল হক বলেন, হাটে ১৫টি কোরবানির গরু এনেছি। তিনটি ছোট আকারের গরু বিক্রি হয়েছে। ছোট আরও কয়েকটি গরুর দাম-দর চলছে। বড় গরুর দামদর ক্রেতারা তেমন করছে না। এ বছর গরুর দাম তুলনামূলক কম। আমাদের মতো খামারিদের এবার লোকসান গুণতে হবে।

ঈশ্বরদীর অরণকোলা এলাকার গরু ব্যবসায়ী বাচ্চু প্রমানিক বলেন, হাটে গরুর দাম তুলনামুলক কম। এখানকার অনেক খামারি অনলাইনে গরুর ব্যবসা করেন। সেজন্য খামার থেকেও প্রচুর গরু বিক্রি হয়। এবার ছোট গরু বেশি বিক্রি হচ্ছে।

অরণকোলা পশুর হাটের ইজারাদার মিজানুর রহমান রুনু মন্ডল বলেন, হাটে গরু-মহিষের প্রচুর আমদানি। ক্রেতার সমাগমও বেশি। কিন্তু অন্যবারের চেয়ে বেচাকেনা কম।

ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, ঈশ্বরদী একটি সমৃদ্ধ উপজেলা। ঈদুল আজহা উপলক্ষে অসংখ্য খামারি গরু-মহিষসহ পশু লালন পালন করেছেন। এ উপজেলা দু'টি পশুর হাট রয়েছে। পশুর হাটে গরুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা দিতে মেডিকেল টিম কাজ করছে। সন্দেহজনক গরুর স্বাস্থ্য পরীক্ষা ও রোগ নির্ণয়ের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এ উপজেলায় কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল, ভেড়াসহ ৭২ হাজার পশু প্রস্তুত করা হয়েছে। স্থানীয়ভাবে কোরবানীর চাহিদা রয়েছে ৪১ হাজার রয়েছে। এখানকার চাহিদা মিটিয়ে প্রায় ৩৩ হাজার কোরবানির পশু অন্য জেলা ও বিভাগীয় শহরসহ রাজধানীতে ব্যবসায়ীরা নিয়ে যাচ্ছেন। শেখ মহসীন/এমআইএইচএস/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()