সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩০°আংশিক মেঘলাআর্দ্রতা ৭৪%বাতাস কিমি/ঘ

ভিয়েতনামি সরিষা ও সুপার ফুড কিনোয়ার বাম্পার ফলন

মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রথমবারের মতো ভিয়েতনামি সরিষা ও বিশ্বজুড়ে সমাদৃত সুপার ফুড কিনোয়া চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মো. তামজিদ হোসেন। উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকে এই নতুন জাতের ফসল দুটির বাম্পার ফলন দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

পরিবেশ

মাগুরার মহম্মদপুর উপজেলায় প্রথমবারের মতো ভিয়েতনামি সরিষা ও বিশ্বজুড়ে সমাদৃত সুপার ফুড কিনোয়া চাষ করে সফলতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষক মো. তামজিদ হোসেন। উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকে এই নতুন জাতের ফসল দুটির বাম্পার ফলন দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

নহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের বাসিন্দা কৃষক মো. তামজিদ হোসেন জানান, আধুনিক কৃষির প্রতি আগ্রহ থেকে তিনি ইন্টারনেটে ভিয়েতনামি সরিষার গুণাগুণ সম্পর্কে জানতে পারেন। এরপর অনলাইনের মাধ্যমেই বীজ সংগ্রহ করেন। কৃষি অফিসের পরামর্শ ও কারিগরি সহযোগিতায় তিনি ১৫ শতক জমিতে এই সরিষার আবাদ করেন।

তামজিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, 'ভিয়েতনামি সরিষার ফলন সাধারণ জাতের তুলনায় বেশ ভালো। মাত্র ১৫ শতক জমি থেকে আমি ৫ মণ সরিষা পাবো বলে আশা করছি।'

আরও পড়ুনচিনির বিকল্প 'স্টিভিয়া', লাভজনক ফসলের নতুন দিগন্ত

সরিষার পাশাপাশি তামজিদ তার প্রায় ১৩ শতক জমিতে চাষ করেছেন বিদেশি উচ্চমূল্যের ফসল কিনোয়া। যাকে বিশ্বজুড়ে সুপার ফুড হিসেবে গণ্য করা হয়। কম খরচে এবং কম পরিশ্রমে এই ফসলের চমৎকার বৃদ্ধি দেখে তিনি উচ্ছ্বসিত।

নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. এমলাচুর জামান জানান, তামজিদ হোসেন একজন উদ্যমী কৃষক। তার এই ব্যতিক্রমী উদ্যোগে কৃষি বিভাগ শুরু থেকেই পাশে আছে। তিনি বলেন, 'তামজিদ হোসেনকে আমরা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছি। রবি মৌসুমের ফসলগুলো চাষ করে তিনি লাভবান।'

বিশেষ করে কিনোয়া মানবদেহের জন্য অত্যন্ত পুষ্টিকর ও উপকারী। তার সাফল্য দেখে অন্যরাও এখন এই চাষে আগ্রহী হচ্ছেন। ভিয়েতনামি সরিষা সাধারণ সরিষার চেয়ে ফলন বেশি এবং জীবনকাল সাশ্রয়ী। কিনোয়ায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার এবং অ্যামিনো অ্যাসিড থাকায় এর বাজারমূল্য অনেক বেশি।

মহম্মদপুরের মাটিতে নতুন জাতের এই ফসলের সফল আবাদ আগামীতে এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()