সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৬%বাতাস ৫ কিমি/ঘ

প্রবৃদ্ধির পথে ব্রাজিলের সয়াবিন রফতানি

২০২১-২২ মৌসুমে ব্রাজিলের সয়াবিন রফতানি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদনেরও পূর্বাভাস মিলেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার সার্ভিস

২০২১-২২ মৌসুমে ব্রাজিলের সয়াবিন রফতানি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপাদনেরও পূর্বাভাস মিলেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচার সার্ভিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি মৌসুমে সয়াবিন রফতানি বেড়ে ৯ কোটি ২০ লাখ টনে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। আগের মৌসুমে রফতানির পরিমাণ ছিল ৮ কোটি ৫৩ লাখ টন। মুদ্রার অনুকূল বিনিময়মূল্য এবং পর্যাপ্ত সরবরাহ থাকায় রফতানিতে সম্ভাবনা তৈরি হয়েছে।

ইউএসডিএ জানায়, আগামী বছর মহামারী পরিস্থিতি আরো স্বাভাবিক হতে পারে। বিশেষ করে টিকাদান কর্মসূচির দ্রুত প্রসার ঘটায় ডেল্টা ভ্যারিয়েন্টের নেতিবাচক প্রভাব কমছে। ফলে বিশ্বজুড়ে সয়াবিনের চাহিদায় ঊর্ধ্বমুখিতা অব্যাহত থাকবে। এ কারণেই রফতানি পূর্বাভাস বাড়িয়েছে ইউএসডিএ। মৌসুমে ব্রাজিলিয়ান সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে চীন।

প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, এ মৌসুমে ১৪ কোটি ৫০ লাখ টন সয়াবিন উৎপাদন হতে পারে। ২০২০-২১ মৌসুমে দেশটিতে ১৩ কোটি ৭০ লাখ টন সয়াবিন উৎপাদন হয়। প্রতি হেক্টর জমি থেকে ৩৫ লাখ ৮০ হাজার টন সয়াবিন উৎপাদন হবে বলে মনে করছে ইউএসডিএ।

প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলে কৃষি প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ছে। পাশাপাশি রাসায়নিক ও সার ব্যবহারের মাত্রা কমছে। এ কারণেই উৎপাদন বাড়ছে। বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী চাহিদা এবং স্থানীয় বাজারে উচ্চমূল্য দেশটির কৃষকদের সয়াবিন উৎপাদনে উৎসাহিত করছে। ২০২১-২২ মৌসুমে ৪ কোটি ৫ লাখ হেক্টর জমিতে সয়াবিন আবাদ করেছেন কৃষকরা। আগের মৌসুমে আবাদের পরিমাণ ছিল ৩ কোটি ৯০ লাখ হেক্টর।

বণিক বার্তাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

ফল

পাহাড়ের আম-আনারস-আদা রপ্তানিতে বাধা উত্তম কৃষিচর্চা, হিমাগার আর পথের চাঁদা

খাগড়াছড়ির মানিকছড়িতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রশিক্ষণে ইপিবির প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বললেন, মানসম্মত উৎপাদন ছাড়া পাহাড়ি পণ্য রপ্তানি হবে না, আর পরিবহনে সরকারি টোলের বাইরে চাঁদা চলবে না।

বাংলাভিশন১১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

খরচ বেশি, দাম কম: ‘শিমের রাজধানী’ ঈশ্বরদীতে লক্ষ্যের ৩৬ শতাংশ কম জমিতে শিম

১ হাজার ২৯০ হেক্টরের লক্ষ্যের বিপরীতে এবার ঈশ্বরদীতে প্রায় ৪৮০ হেক্টর কম জমিতে শিম হয়েছে; কৃষকেরা বলছেন খরচ, দাম, সারের সংকট আর মাঠে কৃষি কর্মকর্তাদের না পাওয়ার কথা।

ডেইলি বাংলাদেশ১১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কৃষির মতো পোল্ট্রিতেও ভর্তুকি চাইলেন বাকৃবির অধ্যাপক, একটি ডিমের খরচ ১০-১১ টাকা

দেশে বছরে ২৫ দশমিক ৯ বিলিয়ন ডিম উৎপাদন, চাহিদা ১৮ দশমিক ৫৫ বিলিয়ন; ফিডের দাম ও রোগে খরচ বাড়ায় বিশ্ব ডিম দিবসের সেমিনারে খামারিদের জন্য ভর্তুকি আর উপজেলায় আরও ভেটেরিনারিয়ানের দাবি উঠেছে।

এগ্রি বার্তা১১ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)