সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

রাস্তার ধারজুড়ে বাটিতে লিচুর পসরা, বিক্রেতা শিশুরা

বাগান থেকে কুড়িয়ে পাওয়া লিচু বিক্রিতে মেতেছে দিনাজপুরে শিশুরা। তাদের সহযোগিতা করছেন মা, বোন কিংবা দাদি। রাস্তার ধারে এই দৃশ্য দেখে যে কারো মনে হবে লিচু উৎসব চলছে।

বাগান থেকে কুড়িয়ে পাওয়া লিচু বিক্রিতে মেতেছে দিনাজপুরে শিশুরা। তাদের সহযোগিতা করছেন মা, বোন কিংবা দাদি। রাস্তার ধারে এই দৃশ্য দেখে যে কারো মনে হবে লিচু উৎসব চলছে।

দিনাজপুরের বিভিন্ন উপজেলায় রাস্তার ধারের এমন দৃশ্য এখন প্রতিদিনের। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় অন্যান্য বারের চেয়ে এবার শিশুরা বেশি আগ্রহী এই কাজে।

দিনাজপুর জেলার বাণিজ্যিক এলাকা পুলহাট থেকে একটি রাস্তা সোজা দক্ষিণ দিক হয়ে রামসাগরের দিকে চলে গেছে। পুলহাট পেরিয়ে খানিক দূর গেলেই পাওয়া যাবে মাসিমপুর গ্রাম। যে গ্রামে দেশের মধ্যে সর্বপ্রথম লিচুচাষ শুরু হয়েছিল। এই এলাকার বেদানা এবং বোম্বাই লিচুর সুখ্যাতিও রয়েছে দেশজুড়ে। এই মধু মাসে মাসিমপুর এলাকার প্রধান রাস্তার দুই পাশে দেখা মিলছে নারী ও শিশুদের লিচু বিক্রির দৃশ্য।

বিদ্যালয় ছুটি থাকায় এখন লিচু ব্যবসায় মেতেছে শিশুরা। তিন কিলোমিটার জুড়ে থেমে থেমে মিলবে এমন লিচু বিক্রির দৃশ্য।

শুধু মাসিমপুর এলাকাতেই নয়, শহর থেকে সেন্ট ফিলিপ্স হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে কসবা হয়ে ঘঘুডাঙ্গা, দিনাজপুর শহর থেকে চিরিরবন্দর যাওয়ার রাস্তা, বিরল উপজেলার বিভিন্ন রাস্তার ধারে, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার রাস্তার পাশে এমন দৃশ্যের দেখা মিলছে।

শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা লিচুর মৌসুমে অনেক ভোরে উঠে বেরিয়ে পড়ে লিচু সংগ্রহের উদ্দেশ্যে। যে বাগানেই লিচু ভাঙা হবে সেই বাগানেই তারা পৌঁছে যায় লিচু কুড়াতে। যথারীতি লিচু কুড়িয়ে তারা জমিয়ে রাখে। তারপর সকালে কুড়িয়ে রাখা লিচুগুলো বিভিন্ন সাইজের বাটিতে নিয়ে চলে আসে রাস্তার পাশে। কুড়িয়ে আনা লিচু বাছাই করে তা বাটিতে সাজিয়ে রাখে। এসব লিচুর দাম প্রতি বাটি জাত ভেদে ৩০, ৫০, ৭০ থেকে ১০০ টাকা। এসব লিচুর ক্রেতা পথচারীরাই। লিচুর এই ব্যবসা চলবে এক মাস।

শিশুরা জানায়, লিচু বিক্রির টাকায় কারো ইচ্ছা হাতঘড়ি কেনার, কারো বা পোশাক, আবার কেউ টিফিনে খাবে পছন্দের খাবার। আবার কারো স্বপ্ন রয়েছে স্মার্টফোন ও বাইসাইকেল কেনার। ঈদে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার তালিকাও রয়েছে কারো কারো।

তামিম ইসলাম শুভ ঈদের ছুটিতে দাদাবাড়ি মাসিমপুরে এসেছে। কথা হয় তার সঙ্গে। সে জানায়, সকালে যখন লিচু বাগানে লিচু ভাঙা হচ্ছিল, তখন লিচুগুলো কুড়িয়ে রেখেছিল। বিকেলে রাস্তার ধারে বিভিন্ন সাইজের বাটিতে লিচু সাজিয়ে রেখেছে। তার দাদি তাকে লিচুগুলো কুড়াতে ও বিক্রি করতে সহযোগিতা করছে। এই লিচুগুলো বিক্রি করে টাকা জমিয়ে পছন্দের একটি সাইকেল কিনবে সে।

সেলিম নামে আরেক শিশু জানায়, লিচুগুলো বাগান থেকে সংগ্রহ করেছে। এই লিচুগুলো সে ৫০ টাকা বাটি হিসাবে বিক্রি করছে। সে জানায়, লিচুগুলো কুড়ালে বাগান মালিকরা কিছু বলেন না। লিচু বিক্রি করে পছন্দের কাপড় কিনবে সে।

মাসিমপুর গ্রামের আকাশ জানায়, বাগানে যখন লিচু ভাঙা হয়, তখন যেসব লিচু ছিঁড়ে নিচে পড়ে তারা সেগুলো কুড়িয়ে রাখে। সে এ পর্যন্ত লিচু বিক্রি করে ৩৫০০ টাকা জমিয়েছে।

কসবা এলাকার যুবক মতিউর রহমান সুমন বলেন, এটা প্রতিবছরের চিত্র। আমরা আগে দেখতাম, আমন ধান কাটার সময় শিশুরা ইঁদুরের গর্ত থেকে ধান সংগ্রহ করত। ধানের ভেঙে পড়া শিষ কুড়িয়ে ধান সংগ্রহ করত। সেই ধান বিক্রি করে নতুন জামা কিনত, মেলায় বেড়াতে যেত, বই খাতা কিনত। সেই দৃশ্য এখন দেখা ভার। এখন শিশুরা আনন্দের সঙ্গে ঝরে পড়া বা ঝুট লিচু কুড়িয়ে রাস্তার ধারে বিক্রি করছে। এই দৃশ্য সেই শৈশবকে মনে করিয়ে দিচ্ছে।

সদর উপজেলার কমলপুর গ্রামের আব্দুর রহমান বলেন, লিচুগুলো কুড়িয়ে পাওয়া হলেও কোনো সমস্যা নেই। দামও অনেক কম। যেখানে বাজারে একশ চায়না থ্রি ২০০০ টাকা ও বেদানা লিচু ৯০০ টাকা বিক্রি হচ্ছে, সেখানে এই লিচু পাওয়া যাচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। তাই পথচারীরা এই লিচু কিনে নিয়ে যায় স্বাচ্ছন্দ্যে। ২০০ বেদানা লিচু কিনলাম ২০০ টাকায়।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনা খরচের স্যাটেলাইট ছবিতে খেতের খবর, সপ্তাহে একবার হোয়াটসঅ্যাপে পরামর্শ

ভারতের নাগপুরের স্টার্টআপ বর্ষাকৃষি স্যাটেলাইট প্রযুক্তিতে কৃষকের নিজের খেতের ১৮ মাসের ছবি পড়ে সবুজভাব ও বৃষ্টি মিলিয়ে দেখে, তারপর সপ্তাহে একটি ছোট হোয়াটসঅ্যাপ বার্তায় জানায় কী দেখতে হবে।

Rural Voice১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)