সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

পরিবেশ দিবসে ‘বনায়ন’র ৫০ লাখ গাছের চারা বিতরণ

'একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন' প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটিতে পরিবেশবান্ধব জীবনযাত্রা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই জীবনযাপনে উৎসাহিত করতে বিশ্বব্যাপী নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়।

পরিবেশ

'একটাই পৃথিবী: প্রকৃতির ঐকতানে টেকসই জীবন' প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটিতে পরিবেশবান্ধব জীবনযাত্রা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই জীবনযাপনে উৎসাহিত করতে বিশ্বব্যাপী নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়।

প্রধানমন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস উদযাপন এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন। বাংলাদেশ সরকারের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বেসরকারি খাতের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি 'বনায়ন' তার ৪২তম বছরে পদার্পন করে ৫০ লাখ গাছের চারা বিতরণ শুরু করেছে।

এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নের জন্য দেশজুড়ে ২০টির বেশি নার্সারিতে সযত্নে চারা তৈরি করেছে প্রকল্পটি।

বাংলাদেশ সরকারের বৃক্ষরোপণের আহ্বানের সঙ্গে একাত্ম হয়ে ১৯৮০ সালে 'বনায়ন' তার যাত্রা শুরু করে। দেশের বিভিন্ন অঞ্চলে বাস্তুতন্ত্র পুনঃস্থাপনের লক্ষ্য নিয়ে এই পর্যন্ত ১১.৫ কোটিরও বেশি বনজ, ফলজ, ও ঔষধি জাতীয় গাছের চারা বিনামূল্যে বিতরণ এবং দেশব্যাপী ১১৯টি জীব-বৈচিত্র্য কেন্দ্র স্থাপন করেছে 'বনায়ন'।

'বনায়ন' এর এই কার্যক্রম সরাসরি জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৩) 'ক্লাইমেট অ্যাকশন' এবং (এসডিজি-১৫) 'লাইফ অন ল্যান্ড' অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে কাজ করছে। এই কর্মসূচির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের মোট ভূমির ২৫ শতাংশ বৃক্ষ দ্বারা আচ্ছাদনের সরকারি লক্ষ্য অর্জনে সহায়তা করে যাচ্ছে প্রকল্পটি।

এই কর্মসূচির আওতায় ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, লালমনিরহাট, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালী (ভাসানচর) সহ ১৮টিরও বেশি জেলায় গাছের কার্যক্রম বিস্তার করেছে 'বনায়ন'।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের বিস্তৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান রাখায় 'বনায়ন' ইতোমধ্যে দেশে-বিদেশে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছে। এগুলোর মধ্যে পাঁচবার প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং একবার প্রধান উপদেষ্টার জাতীয় পুরস্কার অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য।

এছাড়াও রয়েছে, গ্রিন লিডারশিপ বা সবুজ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এন্টারপ্রাইজ এশিয়ার কাছ থেকে 'এশিয়া রেসপন্সিবল এন্ট্রাপ্রেনারশিপ অ্যাওয়ার্ড' অর্জন ও এসডিজি অন্তর্ভুক্তিকরণ ক্যাটাগরিতে 'বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১' প্রাপ্তি।

আইএইচআর/কেএসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()