গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
তিনি বলেন, তাঁদের উদ্ভাবন ও গবেষণালব্ধ অর্জনের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা হবে।
মঙ্গলবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) পরিচালনা বোর্ডের ৪৯তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, উন্নত জাত উদ্ভাবন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে গবেষণার কোনো বিকল্প নেই।
গবেষণা কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বাস্তবমুখী করার ওপর তিনি জোর দেন, যাতে এর সুফল সরাসরি খামারি ও উদ্যোক্তারা পান।
দেশে গবাদিপশু ও হাঁস-মুরগির খামারের সংখ্যা বাড়লেও জাত উন্নয়ন ও রোগ নিয়ন্ত্রণের গবেষণা মাঠপর্যায়ে পৌঁছানোই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)