মিষ্টি দই খেতে মন চাইছে, অথচ ঘরে নেই? দোকানে যাওয়ারও সময় নেই? চিন্তা কী! রান্নাঘরে থাকা হাতের কাছের কয়েকটি উপকরণ দিয়েই মাত্র ১০ মিনিটের প্রস্তুতিতে বানিয়ে ফেলতে পারেন দোকানের মতো ঘন, নরম আর সুস্বাদু মিষ্টি দই। বিশেষ এই দইয়ের নাম 'ভাপা দই'। ঝামেলা কম, উপকরণও সামান্য, কিন্তু স্বাদে একেবারে অতুলনীয়। খাবারের শেষে মিষ্টিমুখ করতে কিংবা অতিথি আপ্যায়নে এই সহজ রেসিপি হতে পারে দারুণ পছন্দ।
আসুন জেনে নেওয়া যাক বাড়িতে সহজ উপায় কীভাবে ভাপা মিষ্টি দই তৈরি করবেন-
উপকরণ
প্রস্তুত প্রণালি
প্রথমে টক দই থেকে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। এবার একটি পাত্রে পানি ঝরানো দই নিয়ে মসৃণ হওয়া পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন, দইয়ে যেন কোনো দানা না থাকে। এরপর এতে কনডেন্সড মিল্ক ও তরল দুধ ঢেলে দিন। সঙ্গে ছড়িয়ে দিন সামান্য এলাচ গুঁড়া। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। কনডেন্সড মিল্কে যথেষ্ট মিষ্টি থাকায় আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই।
এবার একটি স্টিলের টিফিন বক্সে সামান্য ঘি বা মাখন মাখিয়ে নিন। এতে দইয়ের মিশ্রণ ঢেলে বক্সের মুখ ভালোভাবে বন্ধ করে দিন। চাইলে ফয়েল পেপার দিয়েও বক্সের মুখ আটকে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, ভাপানোর সময় যেন কোনোভাবেই ভেতরে পানি প্রবেশ করতে না পারে।
চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা পানি ঢালুন। পানির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিন। পানি ফুটে উঠলে সাবধানে স্ট্যান্ডের ওপর দইয়ের বক্সটি বসিয়ে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দিন। এবার মাঝারি আঁচে ঠিক ১০ মিনিট ভাপিয়ে নিন।
চুলা বন্ধ করে বক্সটি ঠান্ডা হতে দিন। বক্সের ঢাকনা খুললেই দেখতে পাবেন, দই জমে গেছে। এবার কিছুক্ষণ ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিন। এরপর পছন্দমতো পাত্রে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ঘরোয়া ভাপা দই। এসএকেওয়াই




মন্তব্য
(০)