সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

পান চাষে ভাগ্য বদলেছে শতাধিক গ্রামের কৃষকের

পিরোজপুরে পান চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। কম খরচে লাভ বেশি হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে উপকূলীয় এ জেলার চাষিদের। জেলার তিনটি উপজেলার শতাধিক গ্রামের কৃষকের ভাগ্য বদলে দিয়েছ

পিরোজপুরে পান চাষ করে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা। কম খরচে লাভ বেশি হওয়ায় পান চাষে আগ্রহ বাড়ছে উপকূলীয় এ জেলার চাষিদের। জেলার তিনটি উপজেলার শতাধিক গ্রামের কৃষকের ভাগ্য বদলে দিয়েছে পান চাষ। পচন রোগসহ নানা সমস্যার পরও এমন সাফল্যে হাসি কৃষকের মুখে।

প্রায় ৩০ বছর আগে থেকে পান চাষে বিখ্যাত পিরোজপুরের ভান্ডারিয়া, কাউখালী ও নেসারাবাদ উপজেলা। এ তিন উপজেলার প্রায় দেড় শতাধিক গ্রামে পানের আবাদ করা হয় ৫২০ হেক্টর জমিতে। প্রতি কুড়ি (২০) পান পাইকারি ও খুচরা বিক্রি হয় ৫-৬ হাজার টাকা। তিন দশক থেকে উৎপাদিত পান নিজ জেলার চাহিদা মিটিয়ে চলে যায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট গ্রামের চাষি চিত্তরঞ্জন হালদার জানান, গত কয়েক বছরের তুলানায় এ বছর পান চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন তারা। তবে ভরা মৌসুমে জেলার সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদী থেকে অনায়াসে বইতে থাকে স্রোতধারা।

চিত্তরঞ্জন হালদার আরও জানান, তিনটি নদীর স্রোতের কারণে পানের বরজগুলো তলিয়ে যায় কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই। নদীতে পানির প্রবাহ থাকলেও স্লুইচ গেট না থাকায় পানের বরজগুলোতে প্রায়ই দেখা দেয় পচন রোগসহ নানা সমস্যা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর বলেন, ‘জেলায় বারিপান-১ (চালতা ডোগা) ও বারিপান-২ (মহানলী) উৎপাদনে প্রতি একর জমিতে কৃষকের ব্যয় হয় ৫-৬ লাখ টাকা। রোগের আক্রমণ না হলে তা বিক্রি হয় ১০-১২ লাখ টাকা।’

এ বছর জেলায় ৬৯৫ হেক্টর জমিতে পানের উৎপাদন ৮ হাজার ৩৮১ মেট্রিক টন বলে আশাবাদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। তবে সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারলে কৃষকরা আরও লাভবান হবে। সে ব্যাপারে দ্রুতই ব্যবস্থা নেওয়া জরুরি।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)