সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

গরম ভাতের স্বাদ বাড়াতে পাতে রাখুন শিমের বিচির ডাল

শীত এলেই বাজারে শিমের বিচি চোখে পড়ে। আয়রন ও ভিটামিনে ভরপুর এই শিমের বিচি শরীরের পুষ্টির ঘাটতি পূরণে যেমন কার্যকর, তেমনই ওজন কমাতেও সাহায্য করে।

রান্নাবান্না

শীত এলেই বাজারে শিমের বিচি চোখে পড়ে। আয়রন ও ভিটামিনে ভরপুর এই শিমের বিচি শরীরের পুষ্টির ঘাটতি পূরণে যেমন কার্যকর, তেমনই ওজন কমাতেও সাহায্য করে।

মাছ দিয়ে শিমের বিচি রান্না করলে স্বাদে আসে ভিন্নতা। শোল বা দেশি মাছের সঙ্গে শিমের বিচির মিশেল তৈরি করে দারুণ সুস্বাদু এক পদ, যা একই সঙ্গে শক্তি ও পুষ্টি জোগায়। আবার যারা হালকা খাবার পছন্দ করেন, তারা চাইলে শিমের বিচি দিয়ে ডালও রান্না করতে পারেন। শিমের বিচির ডাল একটি সহজ, সুস্বাদু ও পুষ্টিকর পদ। গরম ভাতের সঙ্গে এর স্বাদ সত্যিই অতুলনীয়।

আসুন জেনে নেওয়া যাকশিমের বিচির ডাল কীভাবে রান্না করবেন-

উপকরণ১. শিমের বিচি (খোসা ছাড়ানো) ১ কাপ ২. মুগ বা মসুর ডাল আধা কাপ৩. পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ৪. আদা-রসুন বাটা ১ চা চামচ৫. হলুদ ও মরিচ গুঁড়া আধা চা চামচ করে৬. কাঁচা মরিচ ৪টি৭. আস্ত জিরা সামান্য৮. শুকনো মরিচ ১টি৯. রসুন কুচি আধা চা চামচ১০. লবণ স্বাদমতো ১১. তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে শিমের বিচি ও ডাল ভালো করে ধুয়ে নিন। একটি হাঁড়িতে ২ কাপ পানি দিয়ে তাতে শিমের বিচি ও ডাল, হলুদ, মরিচ ও পরিমাণমতো লবণ দিয়ে সিদ্ধ করে নিন। ডাল ও বিচি নরম হয়ে এলে চুলা বন্ধ করুন।

এরপর আলাদা একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এতে আদা-রসুন বাটা যোগ করে কাঁচা ভাব কেটে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষান।

এবার এই কষানো মশলায় সিদ্ধ করে রাখা ডাল ও শিমের বিচি ঢেলে দিন। প্রয়োজনমতো পানি মিশিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট জ্বাল দিন, যতক্ষণ না ডাল সুন্দরভাবে মিশে যায়।

অন্য একটি কড়াইয়ে সামান্য তেল গরম করে আস্ত জিরা, শুকনো মরিচ ও রসুন কুচি হালকা লাল করে ভেজে নিন। এই ফোড়নটি ডালের ওপর ঢেলে দিন। তারপর নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:চালতা দিয়ে ইলিশের টক ঝোল লেবু পাতা দিয়ে পাবদার ঝোল

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()