সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

সারাদেশে ৩১০০ গাছ লাগাবে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার)। শনিবার (৫ জুন) দুপুরে আগারগাঁওস্থ জাতীয় বেতার ভবনে বিভিন্ন প্রজাতির ৪৫টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরিবেশ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার)। শনিবার (৫ জুন) দুপুরে আগারগাঁওস্থ জাতীয় বেতার ভবনে বিভিন্ন প্রজাতির ৪৫টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

পুরো বর্ষাকালজুড়ে দেশব্যাপী নানা প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার) এই কার্যক্রমের উদ্বোধন করে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে গুরুত্বারোপ করে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপণ করার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার) আগামী তিন মাস ধরে ঢাকা শহরের অদূরবর্তী গ্রামসহ সারাদেশের বিভিন্ন স্থানে নানা প্রজাতির ন্যূনতম তিন হাজার একশ গাছের চারা রোপণের লক্ষ্যে এই কার্যক্রম পরিচালনার ঘোষণা দেয়।

বৃক্ষরোপণ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী বলেন, 'মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী একটি বাসযোগ্য পৃথিবী বিনির্মাণের লক্ষ্যে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন (সকল ক্যাডার) বৃক্ষরোপণ কর্মসূচি পালনের মহতী উদ্যোগ শুরু করেছে। পুরো বর্ষাকালজুড়েই আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমরা সারাদেশে ন্যূনতম ৩১০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করবো।'

এছাড়াও সারাদেশে ৩১তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের সকল সদস্যকে পুরোদমে এই বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় দে সজল বলেন, '৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রতিবছর বৃক্ষরোপণ করে আসছে, যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।'

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ তথ্য ক্যাডারের মাহফজুল ইসলাম, মো. আবু নাছের, শেখ রাসেল, মো. দুলাল হোসাইন, মো. নাজমুল হাসান ও ইফতেখার হোসেন, প্রশাসন ক্যাডারের হাসানুজ্জামান, পরিবার পরিকল্পনা ক্যাডারের সবুজ হাওলাদার, পুলিশ ক্যাডারের মুহিত কবির সেরনিয়াবাত ও মুহিত চৌধুরী, শিক্ষা ক্যাডারের এম. এ. বাসার, পররাষ্ট্র ক্যাডারের হাসান আব্দুল্লাহ তৌহিদ, কৃষি ক্যাডারের কবির জুয়েল ও শুভ দাস, ট্যাক্সেশন ক্যাডারের মো. নাজমুল ইসলাম ও মেহেদী মাসুদ ফয়সাল, স্বাস্থ্য ক্যাডারের রহমান শুভ্র এবং পিডাব্লিউডি ক্যাডারের মো. হারুনুর রশীদ একটি করে গাছের চারা রোপণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতারের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আল-আমিন খান, বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের পরিচালক মুহাম্মদ শরীফুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএমএ/এআরএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()