সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

সবজি রপ্তানি বাণিজ্যে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সবজি উৎপাদনে বিশাল সাফল্য থাকলেও রপ্তানী বাণিজ্যে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। কৃষিতে কম সাফল্য নিয়েও আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে যাচ্ছে অনেক দেশ।

সবজি উৎপাদনে বিশাল সাফল্য থাকলেও রপ্তানী বাণিজ্যে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। কৃষিতে কম সাফল্য নিয়েও আন্তর্জাতিক বাণিজ্যে এগিয়ে যাচ্ছে অনেক দেশ।

এমনকি আমাদের দুর্বলতার সুযোগটুকুও ব্যবহার করছে কেউ কেউ।

২০০৪ সালে বাংলাদেশের সবজি রপ্তানি সম্ভাবনা বন্দী ছিল শুধু এয়ার কার্গোর জায়গার অভাবের কাছে। তার ১০ বছরের মাথায় ইংল্যান্ডের বার্মিংহামের বৃহৎ হোলসেল মার্কেটের চিত্র বলে, পৃথিবীর সব দেশের পণ্য সেখানে রপ্তানি হয়, বাংলাদেশ ছাড়া। কারণ, পণ্যের গুণগত মান।

এই অভিযোগ কাটিয়ে তুলতে ব্রিটেনের কৃষি ও পরিবেশ সংগঠন ডেফরার সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি কর্মসূচিও গ্রহণ করে।

কিন্তু তারও পাঁচ বছর পর ইংল্যান্ডের সর্ববৃহৎ হোলসেল মার্কেট স্পিটালফিল্ডে গিয়ে দেখা যায় পরিস্থিতির কিছুই পরিবর্তন হয়নি। বরং পণ্য রপ্তানির তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন দেশ, বাংলাদেশ থেকে যাচ্ছে তিমিরেই।

বাংলাদেশ সবজি উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করলেও শুধু উন্নত প্যাকেজিং আর কিছু খোঁড়া যুক্তির কাছে হেরে আছে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায়। আর এই সুযোগটি নিচ্ছে অন্যরা। এক শ্রেণির ব্যবসায়ীদের সহযোগিতায় আমাদের কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে পাচ্ছে অন্য দেশের পরিচয়।

করণীয় সম্পর্কে নানা পরামর্শ দিয়েছেন বাংলাদেশ লন্ডন ইমর্পোটার্স এসোসিয়েশনের সভাপতি রফিক হায়দার।

কিন্তু প্রশ্ন হলো, উদ্যোগটি নেয়া হবে কখন- আর তা কীভাবে?

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
শাকসবজি

নিউইয়র্কে ঘরের আঙিনায় কৃষি চমক, দেশি সবজি আবাদের উদাহরণ

নিউইয়র্ক স্টেটের রাজধানী শহর আলবানিতে বাড়ির আঙিনায় সমৃদ্ধ কৃষি খামার গড়েছেন কমিউনিটি সংগঠক জাহাঙ্গীর সরকার দম্পতি। গ্রীষ্ম মৌসুম জুড়ে হরেক রকম দেশি শাক সবজি আবাদের মাধ্যমে কৃষি সংস্কৃতি অনুশীলন করে চলেছেন তারা।

শাইখ সিরাজ৮ এপ্রিল ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()