সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ঈদের সকালে বানান কলার প্যানকেক

ঈদের সকালে ভারী খাবারের আগে হালকা ও স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন কলার প্যানকেক। কলা পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি৬, যা শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। নরম ও সুস্বাদু এই প্যানকেক শুধু ঈদের সকালেই নয়, বিকেলের নাস্তাতেও হতে খেতে পারেন।

ফল

ঈদের সকালে ভারী খাবারের আগে হালকা ও স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন কলার প্যানকেক। কলা পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে সোডিয়াম, পটাসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি৬, যা শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। নরম ও সুস্বাদু এই প্যানকেক শুধু ঈদের সকালেই নয়, বিকেলের নাস্তাতেও হতে খেতে পারেন।

আসুন জেনে নেওয়া যাক কলার প্যানকেক কীভাবে তৈরি করবেন-

উপকরণ১. কলা২ টি২. ময়দা ১ কাপ৩. ডিম১ টি৪. চিনি ১ টেবিল চামচ৫. লবণ সামান্য৬. বেকিং পাউডার ১ চিমটি৭. দুধ আধা কাপ৮. গলানো মাখন ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালিপ্রথমে কলা দিয়ে প্যানকেক বানানোর জন্য দুটি পাকা কলা ভালোভাবে চটকে নিন। এরপর একটি বড় পাত্রে ময়দা, চিনি, বেকিং পাউডার এবং সামান্য লবণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে ডিম, দুধ এবং গলানো মাখন বা তেল একসঙ্গে ফেটিয়ে একটি মসৃণ তরল মিশ্রণ তৈরি করুন।

এরপর শুকনো উপকরণের সঙ্গে ধীরে ধীরে এই তরল মিশ্রণটি মেশান। সবকিছু ভালোভাবে মিশে গেলে চটকানো কলা এতে যোগ করুন এবং হালকাভাবে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, ব্যাটারটি বেশি ফেটাবেন না, কারণ এতে প্যানকেক শক্ত হয়ে যেতে পারে এবং নরমভাব কমে যাবে।

এবার একটি নন-স্টিক ফ্রাইপ্যান মাঝারি আঁচে গরম করুন। প্যান গরম হলে আধা কাপ পরিমাণ ব্যাটার প্যানের মাঝখানে ঢেলে দিন এবং নিজে থেকেই গোল আকারে ছড়িয়ে যেতে দিন। কিছুক্ষণ পর যখন প্যানকেকের উপরে ছোট ছোট বুদবুদ দেখা যাবে, তখন বুঝবেন এটি উল্টানোর সময় হয়েছে। সতর্কভাবে প্যানকেকটি উল্টে দিন এবং অন্য পাশ সোনালি রঙ ধারণ করা পর্যন্ত ভাজুন।

দুই পাশ ভালোভাবে সোনালি হয়ে গেলে প্যানকেক নামিয়ে নিন। এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিন। পরিবেশনের সময় মধু, তাজা ফল বা নিজের পছন্দমতো টপিং দিয়ে গরম গরম পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()