সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৬%বাতাস ৭ কিমি/ঘ

আউশ পাল্টে দিয়েছে উত্তরের কৃষিচিত্র

চার ফসলি শস্যাবর্তন অনুসরণ করায় উত্তরাঞ্চলের উঁচু এলাকাগুলোর কৃষিচিত্র

চার ফসলি শস্যাবর্তন অনুসরণ করায় উত্তরাঞ্চলের উঁচু এলাকাগুলোর কৃষিচিত্র

পাল্টে গেছে। একটি স্বল্পমেয়াদী আউশ ধানের কল্যাণে বন্যা ও ফসলশূন্য সময়ে এসেছে নবান্নের আনন্দ। ওই চিত্র সারাদেশের কৃষির জন্যই জানান দিচ্ছে এক শুভবার্তা।

বন্যার পানি কেবল নামছে উত্তর ও মধ্যাঞ্চলে। নিচু এলাকার বহু কৃষক হারিয়েছেন ক্ষেতের ফসল, আমন বীজতালা। পানি নামা ক্ষেতে অনেকে রোপন শুরু করেছেন আমন চারা।

এই সময়ের উত্তরের কয়েক হাজার কৃষকের ঘরে এসেছে আউশের নবান্ন। কমপক্ষে ৮ হাজার হেক্টর জমিতে দোল খাচ্ছে পাকা ধানের সোনালী শীষ। কৃষকদের চোখে-মুখে দিন পাল্টানোর তৃপ্তি।

কৃষকরা বলছে, এক বিঘায় চারটি ফসলের খরচ হয়েছ প্রায় ১৪ হাজার ৭০ টাকার মত। বিক্রি করতে গিয়ে পেয়েছি ২৯ হাজার ৩০ টাকা। প্রায় ১৫ হাজার ৭০ টাকা লাভ। বছর দুয়েক আগেও কৃষক এই দিনটির কথা ভাবতেও পারেনি। স্বল্পমেয়াদী আউশের জাত হাতে পাওয়ার পর দুই-তিন মৌসুমেই পাল্টে গেছে পুরো চিত্র।

২০০৮ সাল থেকে আউশের স্বল্পমেয়াদী স্থানীয় জাত পারিজা নিয়ে কাজ চলছে গবেষণা পর্যায়ে। তারপর বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এটি পৌঁছে গেছে স্থানীয় উন্নয়ন সংগঠনের হাতে। বিশেষজ্ঞরা বলছেন, চারফসলি ধারাটি জাতীয় কৃষি পরিকল্পনা যুক্ত করার কথা।

বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কৃষি বিশেষজ্ঞ ও কনসালট্যান্ট ড.এম জি নিয়োগী বলেন, জাতীয়ভাবে এ প্রকল্পকটি অন্তর্ভুক্ত করলে ১৮ লক্ষ টন অতিরিক্ত খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মঈনুল হক বলেন, দেশের অনন্যা অঞ্চল বিশেষ করে পশ্চিমাঞ্চলেও চারফসলি উৎপাদন সম্ভব। উত্তরের একসময়ের মঙ্গাপীড়িত মানুষ আবারো স্বপ্ন দেখছে শস্যভান্ডার হিসেবে তাদের সুখ্যাতিকে ফিরিয়ে আনার।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফসল

সম্পর্কিত খবর

ফসল

আট বিভাগে গম-ভুট্টা গবেষণায় ২৫ কোটি ৯১ লাখ টাকার প্রকল্প, লক্ষ্য জলবায়ুসহিষ্ণু জাত ও বীজ

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের গবেষণা জোরদারে ২৫ কোটি ৯১ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে; পাঁচ বছরে পাঁচটি নতুন জাত, ৩,১০০ প্রদর্শনী আর সিড ভিলেজে গম ও হাইব্রিড ভুট্টার বীজ উৎপাদন এর লক্ষ্য।

শেয়ার বিজ৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

গাইবান্ধার চরে ভুট্টা আবাদের ভরা মৌসুমে সার মিলছে না

গাইবান্ধার ১৬৫টি চরে এবার ১৮ হাজার হেক্টরে ভুট্টার লক্ষ্য, কিন্তু ডিলারের কাছে চাহিদামতো ইউরিয়া মিলছে না বলে কৃষকদের অভিযোগ; বাইরে থেকে বস্তায় ৪০০-৫০০ টাকা বেশি দিয়ে কিনছেন অনেকে। কৃষি বিভাগ বলছে, গুদামে পর্যাপ্ত মজুত আছে।

আজকের পত্রিকা৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

সিকৃবির ২০ বছর: পতিত জমি চাষে আনা ও কৃষিজমি রক্ষায় সমন্বিত নীতির তাগিদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, উৎপাদন, বাজার, প্রযুক্তি ও কৃষকের জীবনমান একসঙ্গে বিবেচনা করে কৃষিনীতি হলে সমৃদ্ধি টেকসই হবে।

এগ্রিকেয়ার২৪৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)