সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

সেহরিতে পাতে রাখুন মসুর ডালের চালকুমড়া

রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার আগে সেহরির খাবার হতে হবে পুষ্টিকর, সহজপাচ্য এবং তৃপ্তিদায়ক। ভারী বা অতিরিক্ত তেল–মসলা দেওয়া খাবার দিনের বেলায় অস্বস্তি বাড়াতে পারে। তাই সেহরির পাতে রাখতে পারেন মসুর ডালের সঙ্গে চালকুমড়ার হালকা ও স্বাস্থ্যকর পদ।

রোজায় দীর্ঘ সময় না খেয়ে থাকার আগে সেহরির খাবার হতে হবে পুষ্টিকর, সহজপাচ্য এবং তৃপ্তিদায়ক। ভারী বা অতিরিক্ত তেল–মসলা দেওয়া খাবার দিনের বেলায় অস্বস্তি বাড়াতে পারে। তাই সেহরির পাতে রাখতে পারেন মসুর ডালের সঙ্গে চালকুমড়ার হালকা ও স্বাস্থ্যকর পদ।

মসুর ডাল প্রোটিন, আয়রন ও ফাইবারের ভালো উৎস, আর চালকুমড়া শরীর ঠান্ডা রাখতে ও পানিশূন্যতা কমাতে সহায়ক। এই দুই উপাদানের সমন্বয় সেহরিতে দেবে প্রয়োজনীয় শক্তি, রাখবে পেট ভরা অনুভূতি এবং সারাদিন শরীরকে রাখবে স্বস্তিতে। রইলো রেসিপি

প্রথমেই চালকুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে একটি হাঁড়িতে তেল পেঁয়াজকুচি, মেথি, আদাবাটা, রসুনবাটা, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে মসুর ডাল দিয়ে কয়েক মিনিট ভাজুন। প্রয়োজনে অল্প পানি দিন। ডাল কিছুটা সেদ্ধ হয়ে এলে তাতে চালকুমড়ার টুকরা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন।

কষানো হয়ে গেলে প্রয়োজনমত পানি দিয়ে ঢেকে দিন। ডাল ও চালকুমড়ো সেদ্ধ হয়ে এলে টমেটো টুকরা দিয়ে দিন। সবশেষে কাঁচামরিচ ও ধনেপাতাকুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর রেসিপি।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

নাটোরে দিনব্যাপী গুড় উৎসব, ১৬ স্টলে ঐতিহ্যবাহী গুড় ও দেশীয় পণ্য

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের আয়োজনে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গুড় উৎসব হয়েছে; গুড় উৎপাদক ও বিক্রেতা উদ্যোক্তারা ক্রেতার সামনে পণ্য তুলে ধরেন।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

দুই স্তরের ভাপা পিঠা: চালের গুঁড়া, নারকেল আর গুড়ে সহজ রেসিপি

সাধারণ ভাপা পিঠার বদলে দুই স্তরে নারকেল ও গুড় দিয়ে ২০ মিনিট ভাপে তৈরি করুন নরম, ঝুরঝুরে দুই স্তরের ভাপা পিঠা।

বাংলা ট্রিবিউন৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)