সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

পাখিদের অভয়ারণ্য অরুণিমা রিসোর্ট

পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে নড়াইলের অরুণিমা রিসোর্ট। দেশী-বিদেশি নানা প্রজাতির পাখির কলকাকলিতে সারাবছর মুখর থাকে এ রিসোর্ট। নানা রঙের পাখি দেখে মুগ্ধ হন এখানে আসা দর্শনার্থীরা।

পরিবেশ

পাখিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে নড়াইলের অরুণিমা রিসোর্ট। দেশী-বিদেশি নানা প্রজাতির পাখির কলকাকলিতে সারাবছর মুখর থাকে এ রিসোর্ট। নানা রঙের পাখি দেখে মুগ্ধ হন এখানে আসা দর্শনার্থীরা।

সরেজমিনে দেখা যায়, রিসোর্টের লেকে ঝাঁকে ঝাঁজে উড়ে আসছে পরিযায়ী পাখি। ছোট-বড় গাছে কিচিরমিচির করছে হাজার হাজার দেশীয় প্রজাতির পাখি। নৌকায় করে পাখিদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন অনেক দর্শনার্থী। সন্ধ্যায় লেকে পাখিদের সংখ্যা বাড়তে থাকে। সূর্যের লাল আভায় পাখিদের উন্মাদনা ক্যামেরাবন্দি করতে দেখা গেছে অনেককে।

ঢাকা থেকে দুদিন আগে সপরিবারে অরুণিমায় ঘুরতে এসেছেন আফসানা আক্তার। গাছপালা, ফুল-পাখি দেখে ভালো লেগেছে। পাখিদের আনাগোনা হৃদয়কাড়া। এতো পাখি দেশের কোথাও দেখিনি। পাখির কিচিরমিচির আওয়াজে মুগ্ধ হচ্ছি।

মো. তাফসির নামের আরেক পর্যটক বলেন, শহরে যান্ত্রিকতার মধ্যে বসবাস করি। মনোরম পরিবেশ বলতে যা বোঝায় সেটি শহরে পাওয়া যায় না। এখানে প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি প্রচুর পাখি দেখতে পাচ্ছি।

এফ এম আজগর আলী নামের এক স্কুলশিক্ষক জানান, পানকৌড়িসহ নানা প্রজাতির পাখি দেখে মুগ্ধ হচ্ছি। প্রাকৃতিক পরিবেশে পাখিদের কলরব মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছে।

অরুণিমা রিসোর্টের ম্যানেজার মুনিব খন্দকার বলেন, বছরের ৯-১০ মাস এখানে বিভিন্ন দেশী-বিদেশি পাখির আগমন ঘটে। শীতকালে বেড়ে যায়। পাখিদের বিচরণ মানুষ মুগ্ধ চোখে অবলোকন করেন।

ওই রিসোর্টের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ বলেন, দেশের আর কোনো রিসোর্ট এরকম পাখি দেখা যায় না। পাখিদের ঘর দিতে হয়, নিরাপত্তা দিতে হয়। তারা এখানে নিরাপদ। তাই এখানে দীর্ঘ সময় অবস্থান করছে তারা।

স্থানীয় জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী আইয়ুব হোসেন বলেন, এখানে দেশি-বিদেশি পাখিদের দেখতে দর্শনার্থীরা আসছেন। এটা আমরা আন্তরিকভাবে দেখি। তাদের সব ধরনের সহযোগিতা করি। এ পানিপাড়া এলাকা পাখির জন্য সবার কাছে পরিচিত। এজন্য আমরা গর্ববোধ করি।

এ বিষয়ে কালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনু সাহা জাগো নিউজকে বলেন, এ রিসোর্টে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি আসে। সেটা দেখার জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। আমরা তাদের সার্বিক সহযোগিতা করে থাকি।

হাফিজুল নিলু/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()