সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলো সেই হাতিও

বান্দরবানের লামায় হাতির আক্রমণে ফরিদুল আলম (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ফসল রক্ষায় দেওয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মা হাতির মৃত্যু হয়।

পরিবেশ

বান্দরবানের লামায় হাতির আক্রমণে ফরিদুল আলম (৪৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ফসল রক্ষায় দেওয়া বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে মা হাতির মৃত্যু হয়।

সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালীর ৪ নম্বর ওয়ার্ড কুমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরিদুল আলম ওই এলাকার বিছন্যার ছড়া এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আবু ওমর জানান, রাতে ফরিদুল আলম তার ধানক্ষেত পাহারা দেওয়ার জন্য যান। সেখানে হাতির পালের আক্রমণের শিকার হন তিনি।

খবর পেয়ে এলাকাবাসী গিয়ে ফরিদুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ধানক্ষেত হাতি থেকে রক্ষা করতে বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে গর্ভবতী মা হাতির মৃত্যু হয়।

লামা বন বিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কুমারী এলাকায় হাতির আক্রমণে এক কৃষক ও একটি হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলটি অনেকটা জনশূন্য এলাকা হওয়ায় বিস্তারিত তথ্য পেতে বিলম্ব হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তা দেওয়া হবে।

নয়ন চক্রবর্তী/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()