সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৩%বাতাস কিমি/ঘ

সুস্থ মুরগির বাচ্চা চেনার সহজ উপায়

দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন মুরগির খামার বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বেকারত্ব দূর করার জন্য মুরগির খামার করছেন। এটি বেশ লাভজনক কাজ।

লাইভস্টক

দেশের বিভিন্ন অঞ্চলে দিন দিন মুরগির খামার বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বেকারত্ব দূর করার জন্য মুরগির খামার করছেন। এটি বেশ লাভজনক কাজ।

তবে মুরগির খামারের সবচেয়ে বড় বিষয় সুস্থ বাচ্চা চিনে তা খামারের জন্য কিনতে পারা। ভালো মানের অর্থ্যাৎ নিরোগ, সুস্থ ও আকারে পরিমিত না হলে খামারে লোকসান হওয়ার ঝুঁকি থাকে। সুস্থ মুরগির বাচ্চা চেনার সহজ উপায় রয়েছে। জেনে নিন এ উপায় সম্পর্কে।

উচ্চ জেনেটিক পটেনশিয়ালিটি সম্পন্ন বাচ্চা, হাতে নিলে পরিচ্ছন্ন ও শুকনো মনে হবে। নরম পালকে আচ্ছাদিত শরীর এবং যে কোনো প্রকার ক্ষত ও দূষণমুক্ত, সচকিত চাহনী, পরিচ্ছন্ন ও উজ্জ্বল চোখ, শারিরীক ত্রুটিমুক্ত সুস্থ বাচ্চার লক্ষণ।

অন্যদিকে সুস্থ মুরগির বাচ্চার নাভী পরিষ্কার শুকনো থাকবে। কোন প্রকার মেমব্রেন ও কুসুম শরীরে লেগে থাকবে না। শরীর স্পর্শ করলে দৃঢ় অনুভূত হবে। কিন্তু হাতে ধরলে হাড়ের অস্তিত্ব বোঝা যাবে না, শ্বাস-প্রশ্বাসজনিত ত্রুটিমুক্ত, পারিপার্শ্বিক অবস্থার প্রতি কৌতূহলী ও প্রতিক্রিয়াশীল হবে।

সুস্থ মুরগির বাচ্চার ওজন হবে ডিমের প্রাথমিক ওজনের ৬৭-৭০ শতাংশ, যে বাচ্চার দেহের দৈর্ঘ বেশি তার উৎপাদন ক্ষমতা ভালো। মুরগির বাচ্চা কেনার সময় এসব বিষয়গুলো খেয়াল করে কিনলে খামারিরা লাভবান হবেন।

এমএমএফ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন খামারে ২৮০ মহিষ, ৫২ পদের ৪২টি শূন্য—৪২ বছরেও নেই ভেটেরিনারি সার্জনের পদ

বাগেরহাটের ফকিরহাটে ৯৫ একরের খামারে ৪৪টি মহিষ থেকে দিনে প্রায় ১৩০ লিটার দুধ, কেজি ৭০ টাকায় খামার থেকেই বিক্রি; ১৯৮৪-৮৫ সালে এডিবির অর্থায়নে ১১১ মহিষ ও ৫০ জনবলে যাত্রা; ২০২৪-২৫-এ ১০১ খামারিকে ১৪১টি বাছুর বিতরণ, রাজস্ব খাতে কর্মরত মাত্র ১০ জন।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দাকোপে হাজার হাঁসের খামারে দিনে ৭০০ ডিম, মাসে ২৫–৩০ হাজার টাকা আয়—২৩ বছরের পল্লবের পথে উপজেলায় এখন ২২০ খামার

খুলনার দাকোপের বাজুয়া চাড়ারধার গ্রামে এইচএসসি পাস পল্লব গাইন বাবার সঙ্গে প্রায় ১,০০০ হাঁস ও চারটি উন্নত জাতের গরুর খামার চালান; ডিম গড়ে ১৫ টাকা, হাঁসপ্রতি লালনপালনে ৪৫০ টাকা; প্রাণিসম্পদ বিভাগের হিসাবে উপজেলায় ছোট-বড় প্রায় ২২০টি হাঁসের খামার, নারীদের পছন্দ পেকিন জাত।

বাসস১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

বৃষ্টির পর আয়ারল্যান্ডে ঘাসের বৃদ্ধি ফিরল হেক্টরে দৈনিক ৬৩ কেজি শুষ্ক পদার্থে

গ্রীষ্মজুড়ে মাটির আর্দ্রতা-ঘাটতিতে ভোগা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের খামারগুলোতে বৃষ্টি ফেরায় জাতীয় গড় ঘাস-বৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে হেক্টরে ৬৩ কেজি শুষ্ক পদার্থে, জানিয়েছে পাস্চারবেজ আয়ারল্যান্ড।

Agriland১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()