সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩১°মেঘলাআর্দ্রতা ৫৭%বাতাস ৫ কিমি/ঘ

পশুর হাটে ৮০ টাকার ডাব ১৫০!

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাটে জমে উঠেছে পশু বেচাকেনা। জেলার বিভিন্ন উপজেলা থেকে খামারি ও ক্রেতারা ভিড় করছেন এই হাটে। তবে গরুর দামের পাশাপাশি এখন আলোচনায় এসেছে ডাবের অস্বাভাবিক মূল্য।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর ঐতিহ্যবাহী সিটি হাটে জমে উঠেছে পশু বেচাকেনা। জেলার বিভিন্ন উপজেলা থেকে খামারি ও ক্রেতারা ভিড় করছেন এই হাটে। তবে গরুর দামের পাশাপাশি এখন আলোচনায় এসেছে ডাবের অস্বাভাবিক মূল্য।

অন্যান্য সময় ৭০-৮০ টাকা পিস বিক্রি হওয়া ডাব এখন সিটি হাটে বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকায়। তীব্র গরম ও দাবদাহের কারণে বাধ্য হয়ে অতিরিক্ত দামেই ডাব কিনে খাচ্ছেন হাটে আসা মানুষজন।

বুধবার (২০ মে) দুপুরে সিটি হাট ঘুরে দেখা যায়, প্রচণ্ড রোদের মধ্যে পশু বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। বেচাকেনার মাঝে তীব্র গরম থেকে স্বস্তি পেতে অতিরিক্ত দাম দিয়েই ডাব কিনে খাচ্ছেন তারা।

হাটে গরু নিয়ে আসা চারঘাট উপজেলার খামারি নজরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‌'এতো গরমে শরীর একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। একটু স্বস্তির জন্য একটা ডাব কিনলাম। কিন্তু এক চুমুকেই প্রায় শেষ হয়ে গেলো। ছোট একটা ডাবের জন্য ১৫০ টাকা নেওয়া সত্যিই অস্বাভাবিক। হাটে আসা মানুষের অসহায় অবস্থার সুযোগ নেওয়া হচ্ছে।'

বাবার সঙ্গে হাটে গরু নিয়ে আসা খামারি বাবুল বলেন, 'সকাল থেকে হাটে আছি। প্রচণ্ড রোদ আর গরমে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। বাধ্য হয়েই ১৪০ টাকা দিয়ে ডাব কিনে খেলাম। সাধারণ সময়ে এই ডাবের দাম অর্ধেকও হয় না। কিন্তু গরমে মানুষ কষ্ট পাচ্ছে, আর সেই সুযোগে দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।'

এ বিষয়ে ডাব ব্যবসায়ী আব্দুল কাইয়ুম জাগো নিউজকে বলেন, 'আমরা ইচ্ছা করে দাম বাড়াইনি। তীব্র গরমের কারণে হাটে ডাবের চাহিদা অনেক বেড়ে গেছে। এছাড়া হাটে জায়গা নেওয়া, পরিবহন খরচ ও অন্যান্য খরচও বেড়েছে। ওপর থেকে আমাদের বেশি দামে ডাব কিনতে হচ্ছে। তাই কিছুটা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'

হাটে শৃঙ্খলার দায়িত্বে থাকা লিটন মাহমুদ বলেন, 'হাটে অতিরিক্ত ভিড় ও তীব্র গরমের কারণে খাবার ও পানীয়ের চাহিদা বেড়েছে। তবে কেউ যেন অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে, সেদিকে নজর রাখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

মনির হোসেন মাহিন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হাঁসের খামার, মদনে শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা আমিনুল

জাতীয় যুব দিবসে নেত্রকোনার মদন উপজেলায় শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন নাজাহ্ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পরিচালক তরুণ আলেম মো. আমিনুল ইসলাম।

আমার দেশ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

মাছ ও প্রাণিসম্পদে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার ঠেকানোর তাগিদ মন্ত্রীর

খাবারের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ মানবদেহে ঢুকে এএমআরের ঝুঁকি বাড়াচ্ছে বলে ৪৫তম বিসিএসের নবীন মৎস্য ও পশুসম্পদ কর্মকর্তাদের সতর্ক করেছেন মোহাম্মদ আমিন উর রশিদ।

ডেইলি বাংলাদেশ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

এল নিনো মোকাবিলায় বলিভিয়ায় জরুরি অবস্থা, খরায় মারা গেছে ৭৫ হাজারের বেশি গবাদিপশু

প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ডিক্রিতে সই করে সারা দেশে জরুরি অবস্থা জারি করেছেন; সরকারি হিসাবে নয়টির মধ্যে ছয়টি বিভাগে খরায় ৭৮ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত।

ইত্তেফাক২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)