সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৫ নভেম্বর ২০২৬
ঢাকা২২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

আমড়ার মৌসুমে দুই পদ: ইলিশ দিয়ে আমড়া আর আমড়ার টক-মিষ্টি

বাজারে এখন আমড়া; ইলিশের সঙ্গে আমড়ার ঝোল আর সরিষা-শুকনা মরিচের ফোড়নে আমড়ার টক-মিষ্টির রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।

আমড়ার মৌসুমে দুই পদ: ইলিশ দিয়ে আমড়া আর আমড়ার টক-মিষ্টি
রান্নাবান্না

বাজারে এখন আমড়া পাওয়া যাচ্ছে। টক স্বাদের এই ফল দিয়ে দুটি পদের রেসিপি আজকের পত্রিকায় দিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।

ইলিশ দিয়ে আমড়ার উপকরণ: আমড়া ৫০০ গ্রাম, ইলিশ ৬ টুকরা, পেঁয়াজকুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ১ চা-চামচ, হলুদ ও মরিচের গুঁড়া ১ চা-চামচ করে, আস্ত সরিষা, পরিমাণমতো লবণ, তেল ২ টেবিল চামচ, সামান্য চিনি, কাঁচা মরিচ ৩-৪টি ও পরিমাণমতো পানি।

প্রণালি: কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও গুঁড়া মসলা অল্প পানি দিয়ে কষান। মাছ দিয়ে কষিয়ে তুলে রাখুন। ওই মসলায় আমড়া দিয়ে পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রাঁধুন। এরপর কষানো মাছ দিয়ে ৩ মিনিট রান্না করুন। আরেক কড়াইয়ে তেলে সরিষা ফোড়ন দিয়ে মাছের সঙ্গে মিশিয়ে চিনি দিয়ে নামান।

আমড়ার টক-মিষ্টির উপকরণ: আমড়া ১ কেজি, আস্ত কালো সরিষা ১ চা-চামচ, আস্ত শুকনা মরিচ ৩-৪টি, হলুদ ও মরিচের গুঁড়া ১ চা-চামচ করে, পরিমাণমতো লবণ, চিনি ১ চা-চামচ, সরিষার তেল ২ চা-চামচ ও পরিমাণমতো পানি।

প্রণালি: কড়াইয়ে তেল গরম করে কালো সরিষা ও শুকনা মরিচ ফোড়ন দিন। কেটে রাখা আমড়া, গুঁড়া মসলা ও লবণ দিয়ে কষিয়ে পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রাঁধুন। শেষে চিনি দিয়ে নামিয়ে নিন।

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর।

ছবি: Francisco Manuel Blanco / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)

সূত্র: আজকের পত্রিকা

আজকের পত্রিকাসূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

হালকা শীতে ভাতের চাল দিয়ে রান্না করুন মজাদার খিচুড়ি

দুপুরে কিংবা শীতের সকালে খিচুড়ি হলে আর কথাই নেই। বাঙালি মানেই খিচুড়ি পছন্দ করে না এমন কেউ নেই। পোলাওয়ের চালের খিচুড়ি তো আমরা প্রায়ই খেয়ে থাকি কিন্তু সাধারণ ভাতের চাল দিয়ে রান্না করা গরম গরম খিচুড়ির নিজস্ব একটা স্বাদ আছে।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
রান্নাবান্না

ফ্রিজের মাছ স্বাদহীন লাগছে, স্বাদ ফেরাতে রান্নার আগে যা করবেন

বাজার থেকে টাটকা মাছ কিনে রান্না করলে যে স্বাদ পাওয়া যায়, ফ্রিজে দিনের পর দিন রাখা মাছের ক্ষেত্রে তা অনেক সময় মেলে না। কখনো মাছ হয়ে যায় অতিরিক্ত নরম, কখনো রান্নার পরও থেকে যায় হিমায়িত গন্ধ। ফলে ভালো মসলা দিয়েও মনমতো স্বাদ পাওয়া যায় না।

জাগো নিউজ ২৪১৪ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শীতের সকালের নাশতায় তিন রকম গরম পরিজ: ডালিয়া, রাগি আর চালেররান্নাবান্না

শীতের সকালের নাশতায় তিন রকম গরম পরিজ: ডালিয়া, রাগি আর চালের

বাতাসে হালকা শীত, সকালে টোস্ট-অমলেটের বদলে গরম পরিজ; ডালিয়া, রাগি আর চাল দিয়ে তিন রকম পরিজের প্রণালী দিয়েছে আনন্দবাজার।

আনন্দবাজার১৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)