সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৫%বাতাস ২ কিমি/ঘ

জমি লিজ নিয়ে স্বাবলম্বী আমিনুল

বাবার ভিটা ছাড়া নিজের কোনো জমি নেই, তবুও হাল ছাড়েননি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জঙ্গলবাড়ি গ্রামের মো. আমিনুল ইসলাম (৩০)। অন্যের জমি লিজ নিয়ে বেগুন ও লেবুর চাষ করে

বাবার ভিটা ছাড়া নিজের কোনো জমি নেই, তবুও হাল ছাড়েননি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জঙ্গলবাড়ি গ্রামের মো. আমিনুল ইসলাম (৩০)। অন্যের জমি লিজ নিয়ে বেগুন ও লেবুর চাষ করে স্বাবলম্বী হয়েছেন।

আমিনুল বলেন, তিন বোন ও মা-বাবাসহ ছয় জনের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। বাবা ছিলেন কৃষক। অন্যের ক্ষেতে কাজ করে সংসার চালাতেন। কিছুদিন আগে মা মারা গেছেন।

এসএসসি পাস করেছেন বহু কষ্টে। আর পড়াশোনা সম্ভব হয়নি। বাবার সঙ্গে সংসারের হাল ধরতে হয়েছে। বোনদের পড়াশোনা করাতে পারিনি। তবুও খাওয়া ও অন্যের ঘরে তুলে দেওয়ার জন্য বাবা ও আমিনুলের করতে হয়েছে হাড়ভাঙা পরিশ্রম। কষ্ট করে বোনদের বিয়ে দিয়েছেন, নিজেও বিয়ে করেছেন।

আমিনুল বাংলানিউজকে বলেন, দশ বছরের জন্য দুই একর জমি লিজ নিয়ে লেবু চাষ শুরু করেছি। সব মিলিয়ে দুই লাখ টাকা খরচ করেছি, বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে শুরু করেছিলাম। প্রথম বছরেই ৪০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। এ বছর আশা করছি তিন লাখ টাকার বেগুন ও এক লাখ টাকার লেবু বিক্রি করতে পারবো। দেনামুক্ত হতে পারলে আরও দুই একর জমিতে লেবুবাগান করার ইচ্ছে আছে।

তিনি আরো বলেন, এই কলম্বো লেবুগুলো কলমের চারা লাগালে দশ থেকে বারো বছর পর্যন্ত বেঁচে থাকে। প্রথম বছরের পর থেকে লেবু ধরতে শুরু করে আর প্রতিবছরই ফলন বাড়াতে থাকে। তবে এই লেবুর ফলন একটু বেশি হওয়ায় অল্প সময়ে বেশি লাভবান হওয়া যায়।

প্রতি বাস্তা লেবু আমরা ১৩০০-১৪০০ টাকায় বিক্রি করি। অনেক সময় বাজারে নিয়ে বিক্রি দিতে হয় আবার অনেক সময় পাইকাররা ক্ষেত থেকে এসে নিয়ে যায় বলে জানান আমিমুল।

আমিনুল বলেন, এ বছর যদি ১০০ বাস্তা লেবু বিক্রি করতে পারি তবে লাভবান হতে পারবো। আমাদের মত যারা সামান্য পড়াশোনা করে চাকরির পেছনে ছুটছেন, তাদের বলবো চাকরির পেছে না ছুটে আপনার এলাকাতেই যেকোনো একটা কাজ শুরু করুন। একটু কষ্ট হলেও অল্পদিনের মধ্যেই স্বাবলম্বী হতে পারবেন।

বাংলা নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

পরিবেশ

বিষখালীর ভাঙনে নদীতে ঝালকাঠির পৌনে তিন কোটি টাকার সাইক্লোন শেল্টার, ঝুঁকিতে ফসলি জমি

ঝালকাঠি সদরের পশ্চিম দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের বড় অংশ বিষখালী নদীতে বিলীন হয়েছে; বাকিটুকুও ঝুঁকিতে। নদীতীরের বসতভিটা ও ফসলি জমি নিয়ে আতঙ্কে আছেন বাসিন্দারা।

বার্তা২৪১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

ভারতে আগাছায় ফসলের ক্ষতি এক দশকে ২৫% থেকে নেমে ১৩.৪৩%: আইসিএআরের গবেষণা

২০১৪-২০২৪ সালের ১,৬২২টি মাঠ পরীক্ষার ভিত্তিতে আইসিএআরের আগাছা গবেষণা অধিদপ্তর বলছে, আগাছায় গড় ফলন ক্ষতি এখন ১৩.৪৩ শতাংশ, যা ২০১৮ সালের হিসাবে ছিল প্রায় ২৫ শতাংশ। উন্নত আগাছা দমন পদ্ধতিই এর কারণ।

আইসিএআর১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)