সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

রাতের আঁধারে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার অভিযোগ

উন্নয়নের নামে রাতের আঁধারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার অভিযোগ উঠেছে। রোববার (১৯ মে) রাত ১০টার দিকে হঠাৎ করে ওই এলাকায় গাছ কাটা হয় বলে জানিয়েছেন পরিবেশবিদরা। জানা গেছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কাটা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

পরিবেশ

উন্নয়নের নামে রাতের আঁধারে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার অভিযোগ উঠেছে। রোববার (১৯ মে) রাত ১০টার দিকে হঠাৎ করে ওই এলাকায় গাছ কাটা হয় বলে জানিয়েছেন পরিবেশবিদরা। জানা গেছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান গাছ কাটা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব মোবাইল ফোনে জাগো নিউজকে বলেন, শাহবাগ থানার ভেতরে দুটি গাছ কাটা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে টিএসসি গেট থেকে দোয়েলচত্বর বরাবর পর্যন্ত বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। কাটা গাছ এরই মধ্যে সরিয়ে ফেলেছে। আরও ৭/৮টি বড় বড় গাছের গোড়া ভেকু মেশিন দিয়ে উপড়ে ফেলা হচ্ছে। এটা এক ধরনের নৈরাজ্য। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা ছিল।

তিনি আরও বলেন, রাত ৯টা থেকে আমি সেখানে ছিলাম। পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছিল, যেন কেউ আশপাশে না আসে। রাতেও উদ্যানের ভেতর আরও কিছু গাছ কাটার পরিকল্পনা রয়েছে। অনেক দিন ধরেই গাছ কাটার পরিকল্পনা চলছে। আজ রাত হঠাৎ করে গাছ কাটা শুরু হয়েছে।

জানা গেছে, একটি প্রকল্পের অধীনে গাছ কাটছে আবুল মুনসুর কন্সট্রাকশন নামে একটা কোম্পানি। এ কন্সট্রাকশনের সিভিল ইঞ্জিনিয়ার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, এটি সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ প্রকল্পের তৃতীয় ধাপের কাজ চলবে। তাই আমরা আমাদের কাজ করছি। আমাদের মেশিনের কারণে কিছু গাছে স্পর্শ লেগেছে। সেই অর্থে কোনো গাছ কাটা হয়নি।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, শাহবাগ থানার ভেতরে দুটি গাছের ঢালপালা কাটা হয়েছে। বড় গাছের কারণে বিদ্যুতের লাইনে সমস্যা হচ্ছে। এ ছাড়া ঢালপালার কারণে সিসি ক্যামেরা দৃশ্য দেখা যাচ্ছে না। কোনো গাছ কাটা হচ্ছে না বলে জানান তিনি।

আরএএস/এমএএইচ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()