সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৭ নভেম্বর ২০২৬
ঢাকা২৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ৭ কিমি/ঘ

উত্তরবঙ্গের কৃষিতে ৩ হাজার কোটির পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংক-এবি ব্যাংক চুক্তি

রাজশাহী ও রংপুর বিভাগে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র গড়ার লক্ষ্যে গঠিত তহবিলের আওতায় এবি ব্যাংক কৃষক, কৃষি উদ্যোক্তা ও সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ দেবে।

দেশের উত্তরবঙ্গে, রাজশাহী ও রংপুর বিভাগে, কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে গঠিত ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে এবি ব্যাংক পিএলসি। রোববার (২০ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে এবি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জেড এম বাবর খান এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান চুক্তিতে সই করেন। প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ, বিশেষ অতিথি নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

চুক্তির আওতায় এবি ব্যাংক উত্তরবঙ্গের জেলাগুলোর কৃষক, কৃষি উদ্যোক্তা ও সিএমএসএমই খাতে স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ বিতরণ করবে, যা গ্রামীণ কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে ব্যাংকটি জানিয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন এবং এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ইফতেখার এনাম আওয়ালসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের ঋণ সাধারণত বাজারের চেয়ে কম সুদে বিতরণ হয়; উত্তরের ধান, আলু, ভুট্টা ও সবজিচাষি এবং কৃষিপণ্য প্রক্রিয়াকারী ক্ষুদ্র উদ্যোক্তারা এবি ব্যাংকের শাখায় এই সুবিধা পাবেন। প্রতিবেদনটি অর্থসূচকের আজম আলী খানের।

সূত্র: অর্থসূচক

অর্থসূচকসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

জয়পুরহাটে আলুর দরপতন, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশশাকসবজি

জয়পুরহাটে আলুর দরপতন, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশ

উৎপাদন খরচের প্রায় অর্ধেক দামে বিক্রি হচ্ছে আলু; বস্তায় লোকসান ৫০০ থেকে ৬০০ টাকা। ১৫ নভেম্বর সংরক্ষণের মেয়াদ শেষের আগে জেলার ২২ হিমাগারের প্রায় ৪৫ শতাংশ আলু এখনো তোলা হয়নি।

আর টিভি অনলাইন৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ: উত্তরাঞ্চলে হবে ৮ থেকে ১০টি কারখানাএগ্রোবিজ

উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ: উত্তরাঞ্চলে হবে ৮ থেকে ১০টি কারখানা

উদ্বৃত্ত আলুর বিকল্প বাজার তৈরি ও আমদানিনির্ভরতা কমাতে উত্তরাঞ্চলে শিগগিরই ৮ থেকে ১০টি স্টার্চ কারখানা স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উৎপাদিত স্টার্চ রপ্তানিরও পরিকল্পনা আছে।

এগ্রিকেয়ার২৪৮ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

চাল রাখার জায়গা নেই, আমন কেনা নিয়ে সংশয়

সরকারি গুদামে খাদ্যশস্যের মজুত ধারণক্ষমতার প্রায় ৯৩ শতাংশে পৌঁছেছে, আসছে আমদানির চালও। ৮ নভেম্বর এফপিএমসির সভায় আমন মৌসুমের ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম ঠিক হবে।

জাগো নিউজ ২৪৮ নভেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

(০)