সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৯%বাতাস ৬ কিমি/ঘ

ভাইরাসজনিত রোগে আক্রান্ত খিরার ক্ষেত, দিশেহারা কৃষক

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাইরাসজনিত রোগে আক্রান্ত খিরার ক্ষেত। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ক্ষেতে ওষুধ প্রয়োগ করার পরও প্রতিকার মিলছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন এখানকার খিরা চাষিরা। অন্তত পুঁজিটা হলেও তুলতে পারবেন এমন আশায় বুক বেঁধেছেন তারা।

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাইরাসজনিত রোগে আক্রান্ত খিরার ক্ষেত। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ক্ষেতে ওষুধ প্রয়োগ করার পরও প্রতিকার মিলছে না। এতে দিশেহারা হয়ে পড়েছেন এখানকার খিরা চাষিরা। অন্তত পুঁজিটা হলেও তুলতে পারবেন এমন আশায় বুক বেঁধেছেন তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মিরসরাই উপজেলায় ১০০ একর জমিতে খিরা আবাদ করা হয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নে। এর চেয়ে কিছু কম আবাদ হয়েছে হিঙ্গুলী ইউনিয়নে।

চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাভজনক হওয়ায় এখানকার প্রায় অর্ধশত কৃষক বিগত ১৫ বছর ধরে খিরা আবাদ করে আসছে। লাভজনক হওয়ায় দিন দিন আবাদের পরিধি বাড়ছে। কিন্তু এ বছর চাষিদের আশায় গুড়েবালি। অধিকাংশ খিরা গাছ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে। বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

মো. জয়নাল আবেদীন বলেন, 'আমি ১২ বছর ধরে খিরা আবাদ করে আসছি। প্রতিবছর ভালো লাভবান হয়েছি। এ বছর ফলন আসার আগে গাছগুলো হলুদ হয়ে মরে যাচ্ছে। মেডিসিন ও স্প্রে দিয়েছি, কোনো লাভ হয়নি। ৩০ শতক জমিতে খিরা আবাদ করতে এ পর্যন্ত আমার প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এখন জমিতে সারাদিন পরিশ্রম করে যাচ্ছি, অন্তত পুঁজিটা যদি তুলতে পারি।'

আলা উদ্দিন বলেন, '২৫ শতক জমিতে খিরা চাষ করেছি। প্রথমে গাছগুলো ভালো ছিল। গত কয়েকদিন আগে দেখছি গাছের গোড়ায় পছন ধরেছে। মেডিসিন প্রয়োগ করার পর দেখছি পুরো গাছ ঝিমিয়ে পড়েছে। গাছে এখনো ফুল আসেনি। অথচ প্রতিবছর এ সময় খিরা বাজারে বিক্রি করে থাকি। মনে হচ্ছে, এবার লোকসানে পড়তে হবে।'

শুধু কৃষক জয়নাল, আলা উদ্দিন নন, এভাবে অনেক কৃষকের জমিতে আবাদ করা খিরা ক্ষেত ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান বলেন, 'এ ইউনিয়নে প্রায় ৫০ একর জমিতে খিরা আবাদ হয়েছে। তবে সময়মতো বৃষ্টি না হওয়ার কারণে কৃষকরা দেরিতে খিরা আবাদ করেছে। খিরা গাছ প্রতিবছরই হলুদ হয়ে থাকে। তবে মেডিসিন প্রয়োগ করলে ঠিক হয়ে যায়। এবার ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ায় ওষুধ প্রয়োগ করেও লাভ হচ্ছে না। আমি কৃষকদের পরামর্শ দিয়েছি, জমির যে অংশের গাছগুলো হলুদ হয়ে ঝিমিয়ে পড়েছে; সেগুলো চিহ্নিত করে তুলে ফেলে দিতে হবে। কিন্তু তারা গাছগুলো তুলে ফেলে না দেওয়ায় পুরো জমির গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।'

উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন, 'কৃষকদের আমরা বার বার বলে থাকি, এ রোগ দেখার সাথে সাথে গাছগুলো চিহ্নিত করে উপড়ে ফেলতে। কিন্তু চাষিরা তা করেন না। এতে পুরো জমিতে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তারপরও সুস্থ থাকা গাছের ফলন বিক্রি করে কৃষকরা লাভবান হয়ে থাকেন।'

জাগো নিউজ ২৪সূত্র

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

হিমাগার গেটে আলু ৯ থেকে ১৪ টাকা, খরচ ২০ থেকে ২৫: লোকসানে উত্তরাঞ্চলের চাষি

সরকার নির্ধারিত ২২ টাকা দাম মিলছে না; কেজিতে ১০ থেকে ১৫ টাকা লোকসানে অনেক চাষি হিমাগার থেকে আলু তুলছেন না, আর মজুত আছে ১৫ লাখ টনের বেশি।

সমকাল৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ছাদকৃষি

রান্নাঘরের মসলা দিয়েই বারান্দা বা ছাদের টবে ছোট মসলার বাগান

ধনে, মেথি, মৌরি, কালোজিরা বোনা যায় বীজ থেকে আর আদা হয় অঙ্কুরসহ গাঁট থেকে; বারান্দা, ছাদ বা জানালার পাশের কয়েকটি টবেই শুরু করা যায় এই বাগান।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

একঝলকে ৪ নভেম্বর: ঢ্যাঁড়সের খেত, কলাবতী ফুল আর বিলের শাপলা

প্রথম আলোর ‘একঝলক’ আয়োজনের কৃষি ও প্রকৃতির ছবিগুলো নিয়ে এই ছবির গল্প: ফরিদপুরের ঢ্যাঁড়সচাষি, সিরাজগঞ্জের কলাবতী, ডুমুরিয়ার শাপলা ও পানকৌড়ি।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)