সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯১%বাতাস কিমি/ঘ

প্লেনে বিষধর সাপ, জরুরি অবতরণ!

মাঝ আকাশে প্লেন। আর ঠিক এমন সময়েই ককপিটের ভেতরে একটি সাপ চোখে পড়ে পাইলটের। দেখেন তার ঠিক আসনের নিচেই সাপটি প্রবেশ করছে। বিষয়টি দেখে স্বাভাবিকভাবেই পাইলট রুডলফ ইরাসমাস প্রথমে বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তবে এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখে প্লেনটিকে জরুরি অবতরণ করেন তিনি।

পরিবেশ

মাঝ আকাশে প্লেন। আর ঠিক এমন সময়েই ককপিটের ভেতরে একটি সাপ চোখে পড়ে পাইলটের। দেখেন তার ঠিক আসনের নিচেই সাপটি প্রবেশ করছে। বিষয়টি দেখে স্বাভাবিকভাবেই পাইলট রুডলফ ইরাসমাস প্রথমে বেশ ঘাবড়ে গিয়েছিলেন। তবে এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখে প্লেনটিকে জরুরি অবতরণ করেন তিনি।

এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রুডলফ ইরাসমাস ওরচেস্টার থেকে নেলসপ্রুট যাচ্ছিলেন। ছোট প্নেনটিতে যাত্রী ছিল মাত্র চারজন।

তিনি বলেন, প্রায় পাঁচ বছর ধরে প্লেন চালাচ্ছি। এতটা কঠিন পরিস্থিতি আগে কখনো হয়নি। যখন সাপটি চোখে পড়ে, তখন ওয়েলকমের বিমানবন্দরের কাছাকাছি ছিলাম। সঙ্গে সঙ্গে ইরাসমাস জোহানেসবার্গের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেন।

ইরাসমাস বলেন, সোমবার সকালে যখন আমরা প্রিফ্লাইট কার্যক্রম করছিলাম, তখনই ওরচেস্টার এয়ারফিল্ডের লোকেরা আমাদের এই সাপটার বিষয়ে জানিয়েছিল। তারা জানান, রোববার বিকেলে বিমানের ডানার ঠিক নিচে একটি কেপ কোবরা পড়ে থাকতে দেখেছিলেন। সাপটি ধরার চেষ্টা করেছিলেন বিমানবন্দর কর্মীরা। কিন্তু দুর্ভাগ্যবশত এটি পালিয়ে যায়। কিন্তু সেই সাপ যে প্লেনের ভেতরে ঢুকে বসে থাকবে, তা কেউ কল্পনাও করেননি।

তিনি বলেন, আমি সাধারণত সবসময় সঙ্গে একটি পানির বোতল রাখি। সেদিন প্লেন চালানোর সময়ে হঠাৎ কোমরের কাছে কেমন ঠাণ্ডা ঠাণ্ডা লাগছিল। প্রথমে ভেবেছিলাম বোতলের জন্য। তারপর নিচের দিকে তাকালাম। দেখলাম আমার সিটের নিচে একটি সাপ ঢুকে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রথমে আমি হতভম্ব হয়ে পড়ি। যাত্রীদের বলবো কি না ভাবছিলাম। বললেই তারা আতঙ্কিত হয়ে যাবেন। কিন্তু বলতে তো হতই। আমি শুধু বললাম, একটি সমস্যা হয়েছে। প্লেনের ভেতরে একটি সাপ রয়েছে। আমার আসনের নিচে। আমাদের যতটা দ্রুত সম্ভব বিমানটি অবতরণ করাতে হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()