সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৯%বাতাস ৬ কিমি/ঘ

নওগাঁয় ধরা পড়লো বিষধর চন্দ্রবোড়া

নওগাঁর ধামইরহাটে বিষধর চন্দ্রবোড়া একটি সাপ ধরা পড়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ঘুকসি বিলের পাশের একটি বাগান থেকে সাপটি ধরে স্কুলছাত্র সাকিব হাসান।

নওগাঁর ধামইরহাটে বিষধর চন্দ্রবোড়া একটি সাপ ধরা পড়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ঘুকসি বিলের পাশের একটি বাগান থেকে সাপটি ধরে স্কুলছাত্র সাকিব হাসান।

সাকিব উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের রবিউল ইসলামের ছেলে ও স্থানীয় চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাটের উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের পূর্বপাশের ঘুকসি বিলে মাছ ধরতে যায় সাকিব হাসান। ফেরার পথে বিলের পাশের বাগানে একটি আকাশমনি গাছে চন্দ্রবোড়া সাপটি দেখতে পায় সে। পরে কৌশলে সে সাপটি ধরে জালে বন্দি করে। এরপর বাড়ি এসে স্থানীয় বন কর্মকর্তাকে খবর দিলে তারা সাপটি নিজেদের হেফাজতে নেন।

আরও জানা যায়, চন্দ্রবোড়া সাপটি এখন বিলুপ্ত প্রজাতির। ধানক্ষেতে এই সাপের আনাগোনা বেশি থাকে। বরেন্দ্র অঞ্চলের বেশ কয়েকজন কৃষকের প্রাণ নিয়েছে চন্দ্রবোড়া। এই সাপ খুবই বিষাক্ত হওয়ায় কামড় দিলে অধিকাংশ মানুষই মারা যায়। তবে বাঁচলেও দংশিত স্থানে পচন ধরে।

ধামইরহাট বিটের বন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, সাপটি উদ্ধার করা হয়েছে। বিষধর সাপটি রাসেল ভাইপার। স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। সাপটি মূলত ভাইপারিডি পরিবারভুক্ত। এটি আমাদের দেশে দুর্লভ। কালেভেদে এদের দেখা মেলে।

আব্বাস আলী/এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে চার নতুন শাবক

দেড় মাস আগে কোর সাফারিতে দেখা মেলা চার শাবকের খবর জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ; এতে গাজীপুর সাফারি পার্কে নীলগাই দাঁড়াল ১৩টিতে।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ট্রলারের সোনার প্রযুক্তিতে কমছে মাছের মজুদ, ব্যবহার দুই বছর স্থগিতের আদেশ

সামুদ্রিক মৎস্য জরিপ প্রতিবেদন বলছে, সোনার প্রযুক্তি ট্রলারের আহরণ বাড়ালেও ইলিশসহ মাছের মজুদ কমাচ্ছে; মন্ত্রণালয় বাণিজ্যিক ট্রলারে এর ব্যবহার দুই বছরের জন্য স্থগিত করেছে।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তৃণভূমির আগুনের ঝুঁকি মাপার নতুন সূচক তৈরি করছেন কানসাসের গবেষক

বাতাস, তাপমাত্রা, ঘাসের শুকনো ভাব, জ্বালানির আর্দ্রতা ও খরা মিলিয়ে সূচকটি জানাবে আগুন কত সহজে ছড়াতে পারে, যাতে র‍্যাঞ্চাররা নিরাপদে আগুন দিতে পারেন।

Farms.com৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)