সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°মেঘলাআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

চবিতে ১২ ফুট লম্বা কিং কোবরা সাপ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট লম্বা ‌'কিং কোবরা' প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেসর (থ্রিএসএ) সদস্যরা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১২ ফুট লম্বা ‌'কিং কোবরা' প্রজাতির একটি সাপ উদ্ধার করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেক বাইট অ্যাওয়ারনেসর (থ্রিএসএ) সদস্যরা।

রোববার (১২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা অনুষদ সংলগ্ন এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, কিং কোবরা সাপটি দেখতে পেয়ে পুরাতন কলা অনুষদের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী সংগঠনের হেল্পলাইন নম্বরে কল করেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করে।

এ বিষয়ে থ্রিএসএ'র উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল আল হায়দার বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিকবার কিং কোবরা দেখা যাওয়ার পেছনে পরিবেশগত কারণ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়গুলো বন বিভাগ ও স্থানীয়দের দখলে রয়েছে। ফলে সাপ লোকালয়ে চলে আসছে। আজকের উদ্ধারকৃত সাপটি আমাদের কাছে গবেষণার জন্য রাখা হয়েছে। তারপর বনে অবমুক্ত করা হবে।

মোস্তাফিজুর রহমান/কেএইচকে/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

মধ্যপ্রদেশের শালবনে আবার বোরার পোকা, কাটা হয়েছে ৪৫ হাজার গাছ

ভারতের মধ্যপ্রদেশের দিন্দোরিতে শালগাছের নিচে নতুন করাতগুঁড়া বলছে, শাল বোরার পোকার নতুন আক্রমণ শুরু হয়েছে; অথচ গত বছরের আক্রান্ত দেড় লাখ গাছ কাটার কাজ এখনো চলছে।

ডাউন টু আর্থ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু, অন্ধ্রে নারকেল-কলাচাষিদের ক্ষতি না কাটতেই নতুন শঙ্কা

ঘূর্ণিঝড় আর্নাবের এক সপ্তাহ না যেতেই ২-৩ নভেম্বর রাতে ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে অন্ধ্র প্রদেশের দক্ষিণ উপকূলে আঘাত হানার পূর্বাভাস ছিল ঘূর্ণিঝড় মুরাসুর।

ডাউন টু আর্থ২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

কাশ্মীরে গবাদিপশু ও বন্যপ্রাণীর পথ মিলছে ৩৪ জায়গায়, খুরারোগের ঝুঁকি

জম্মু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মানচিত্র এঁকে দেখিয়েছেন, পশুপালকদের মৌসুমি পথ সংরক্ষিত এলাকার কাছ দিয়ে যাওয়ায় হাঙ্গুল, মারখোরের মতো বিরল বন্যপ্রাণীতে খুরারোগ ছড়ানোর ঝুঁকি আছে।

Mongabay India২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)