সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

পাকা আমে তৈরি সুস্বাদু চিজকেক

আমের এই মৌসুমে কমবেশি সবাই আমের বাহারি পদ তৈরি করে খান। পাকা আমের বিভিন্ন ডেজার্টের মধ্যে অন্যতম হলো আমের চিজকেক বা ম্যাংগো চিজকেক। একবার খেলেই এই চিজকেকের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এটি তৈরি করাও অনেক সহজ। চলুন জেনে নেওয়া যাক চিজকেক তৈরির রেসিপি-

ফল

আমের এই মৌসুমে কমবেশি সবাই আমের বাহারি পদ তৈরি করে খান। পাকা আমের বিভিন্ন ডেজার্টের মধ্যে অন্যতম হলো আমের চিজকেক বা ম্যাংগো চিজকেক। একবার খেলেই এই চিজকেকের স্বাদ আপনার মুখে লেগে থাকবে। এটি তৈরি করাও অনেক সহজ। চলুন জেনে নেওয়া যাক চিজকেক তৈরির রেসিপি-

ক্রাস্টের জন্য

১. ডাইজেস্টিভ বিস্কুটের গুঁড়া দেড় কাপ ও২. মাখন টুকরো আধা কাপ।

ফিলিংয়ের জন্য

১. মিহি দানার চিনি ১ কাপ২. ঘন দই ৩ কাপ৩. পনির (ক্রীম চিজ জাতীয়) ২ কাপ৪. পানি দেড় কাপ৫. চায়না গ্রাস ১০ গ্রাম৬. আম চটকানো ১ কাপ ও৭. চামচ ভ্যানিলা এসেন্স ২ টেবিল চামচ।

গ্লেজের জন্য

১. অর্ধেক লেবুর রস২. অর্ধেক কমলার রস৩. ২টি আমের রস৪. আদা গুঁড়ো ১ চিমটি৫. হলুদ ১/৪ চা চামচ ও৬. চিনি ১ টেবিল চামচ।

আরও পড়ুন

প্রথমেই ক্রাস্ট তৈরি করে নিতে হবে। এজন্য বিস্কুটের মিহি গুঁড়ার সঙ্গে মাখন দিয়ে ভালোভাবে মেখে নিন। প্যানে মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে ফ্রিজে রেখে দিন আধা ঘণ্টা। এবার ফিলিং তৈরির জন্য চায়না গ্রাস ছোট টুকরো করে দেড় কাপ পানিতে ভিজিয়ে রাখুন।

সসপ্যানে দিয়ে চায়না গ্র্যাস গলিয়ে নিন। তবে খেয়াল রাখবেন, যেন না ফোটে। অন্যদিকে ব্লেন্ডার বা ফুড প্রসেসরে পনির ও দই ঘন করে মিশিয়ে নিন। এবার আরেকটি পাত্রে অল্প আঁচে চটকানো আম রাখুন। একেবারে হালকা আঁচে রাখুন, এটি যেন ফুটতে শুরু না করে।

এবার এর মধ্যে চায়না গ্রাস মিশিয়ে নিন। মাঝে মাঝে নেড়ে দিন। এবার এটি দই-পনিরের মিশ্রণে মেলান। এতে চিনি ও ভ্যানিলা নির্যাস মিলিয়ে ভালোভাবে বিট করে নিন। ক্রাস্টের ওপর সমানভাবে ছড়িয়ে এটি আবার ফ্রিজে রেখে দিন ৪-৫ ঘণ্টা। তৈরি হয়ে গেল চিজকেক।

এবার গ্লেজ তৈরির পালা। এজন্য আমের রস এবং চিনি একটি পাত্রে মাঝারি ফুটিয়ে নিন। অন্যদিকে লেবুর রস, কমলার রস, আদার রস, হলুদের গুঁড়ো এবং কর্ন স্টার্চ মিশিয়ে নিন। এবার আমের রসের সঙ্গে এই মিশ্রণ মিশিয়ে প্রায় অর্ধেক না হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন।

এরপর নামিয়ে ঠান্ডা করে সারারাত ফ্রিজে রেখে দিন। সবচেয়ে ভালো হয় চিজকেক তৈরির একদিন আগেই গ্লেজ বানিয়ে নেওয়া। চিজকেক পরিবেশনের ২-৩ ঘণ্টো আগে চিজকেকের ওপর গ্লেজ ছড়িয়ে দিন। এরপর কেটে পরিবেশন করুন মজাদার ম্যাঙ্গো চিজকেক।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()