সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

‘মিঠাইয়ের সাথে সবুজের পথে’ ক্যাম্পেইন শুরু

দেশের জনপ্রিয় মিষ্টান্ন ও বেকারি ব্র্যান্ড 'মিঠাই' পরিবেশ সুরক্ষা ও সুস্থ জীবনযাপনে সচেতনতা বাড়াতে 'মিঠাইয়ের সাথে সবুজের পথে' শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মাঝে তিন হাজার ইনডোর প্ল্যান্ট বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিবেশ

দেশের জনপ্রিয় মিষ্টান্ন ও বেকারি ব্র্যান্ড 'মিঠাই' পরিবেশ সুরক্ষা ও সুস্থ জীবনযাপনে সচেতনতা বাড়াতে 'মিঠাইয়ের সাথে সবুজের পথে' শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের মাঝে তিন হাজার ইনডোর প্ল্যান্ট বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে নির্ধারিত আউটলেট থেকে মিঠাইয়ের কেক কিনলে গ্রাহকদের উপহার হিসেবে দেওয়া হচ্ছে ইনডোর প্ল্যান্ট। ঘরের অভ্যন্তরীণ বাতাস বিশুদ্ধ রাখা এবং নগর জীবনে সবুজের উপস্থিতি বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।

মিঠাইয়ের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম বলেন, বর্তমানে বায়ুদূষণ নগর জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। আইকিউএয়ার এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর একটি। এই বাস্তবতায় ইনডোর প্ল্যান্ট ঘরের বাতাসের গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। সামাজিক সচেতনতা তৈরি এবং পরিবেশবান্ধব জীবনধারাকে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, মিঠাই সবসময়ই গ্রাহকদের সঙ্গে ইতিবাচক ও মানবিক উদ্যোগে সম্পৃক্ত থাকতে বিশ্বাস করে। 'মিঠাইয়ের সাথে সবুজের পথে' ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রতিটি পরিবারকে ছোট ছোট সবুজ উদ্যোগের অংশীদার করতে চাই।

মিঠাইয়ের ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার মাসুম বিল্লাহ জানান, সম্প্রতি ক্যাম্পেইনটি চালু হয়েছে এবং এরই মধ্যে ৫০০ ইনডোর প্ল্যান্ট বিতরণ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই কার্যক্রম চলবে। এই সময়ের মধ্যে প্রায় তিন হাজার ইনডোর প্ল্যান্ট বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, উত্তরা, বাড্ডা ও নিকেতনসহ ১০টি নির্ধারিত আউটলেট থেকে কেক কিনলে গ্রাহকরা এই ইনডোর প্ল্যান্ট সংগ্রহ করতে পারবেন। ক্যাম্পেইন সম্পর্কিত বিস্তারিত তথ্য মিঠাইয়ের অফিসিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/mithaibd) পাওয়া যাবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()