সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

হাড় ভেঙেছে সাপের, এক্স-রে করে চলছে চিকিৎসা

পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ভেটেরিনারি সার্জনের পরামর্শে এক্স-রে করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

পরিবেশ

পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি মৃদু বিষধর কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ভেটেরিনারি সার্জনের পরামর্শে এক্স-রে করেছেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

বুধবার (৯ জুলাই) রাত ১০টায় পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে সাপটিকে নিয়ে আসা হয়। পরে এক্স-রে করে জানা যায়, সাপটির মাঝ বরাবরের হাড়ে ফাটল ধরেছে।

এর আগে সকালে পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করেন অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যরা।

প্রথমবারের মতো সাপের এক্স-রে করা দেখে অনেকে অবাক হয়েছেন। সেইসঙ্গে বন্যপ্রাণী রক্ষায় এই কাজকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সবুজ, লাল ও কালো রঙের ডোরাকাটা প্রাপ্তবয়স্ক সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান বলেন, ‌'কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের সহায়তায় আহত সাপটির এক্স-রে করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেরিনারি সার্জনের কাছে পাঠানো হবো।

কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে টেকনিশিয়ান সাঈদ হোসেন বলেন, 'আমরা মূলত মানুষের এক্স-রে করে থাকি। এই প্রথম সাপের এক্স-রে করলাম। আশা করছি, সাপটি সুস্থ হয়ে উঠবে।'

কলাপাড়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, 'আহত সাপটির খবর পেয়ে সেটিকে চিকিৎসার জন্য বলা হয়েছে। এটিকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে সব ধরনের সহযোগিতা করা হবে।'

আসাদুজ্জামান মিরাজ/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()